editor
প্রকাশিত: 2:34 PM, August 11, 2023
ডিএসএস ডেস্ক :: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবি। বৃহস্পতিবার (১০ আগস্ট) দেশটির পাঞ্জাবের অ্যাটক কারাগারে গিয়ে ইমরানের সঙ্গে বুশরা সাক্ষাৎ করেন।
৫ আগস্ট তোশাখানা মামলায় ইমরানকে গ্রেপ্তারের পর এই প্রথম সাক্ষাৎ করলেন বুশরা বিবি। খবর জিও নিউজ।
আইনজীবীদের দল ছাড়াই ইমরানের সঙ্গে একান্তে কথা বলেন বুশরা। প্রায় এক ঘণ্টার মতো তাদের মধ্যে আলাপ হয়। আইনজীবী নাঈম পানঝোথা, শের আফজাল মারওয়াত ও আলি ইয়াজ বাটার ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি।
পানঝোথা জানান, বুশরা বিবি ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছিলেন।
সূত্র জানায়, আদালতের আদেশ দেখানোর পরও পিটিআই চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি আইনজীবীরা। ফলে তাদের কারাগারের বাইরেই থাকতে হয়। খানের স্ত্রী সাক্ষাৎ শেষে লাহোর চলে যান বলে জানায় সূত্রটি।
তোশাখানা মামলায় সাজা পাওয়ার পর পর লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেপ্তার হন ইমরান খান। ২০১৮-২০২২ সাল সময়ে ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয় উপহার কেনা-বেচার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। তোশাখানা মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে ইমরানের দল।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন