editor
প্রকাশিত: 11:02 AM, August 12, 2023
ডিএসএস ডেস্ক :: ইংল্যান্ডে বেতন এবং কর্মপরিবেশ নিয়ে অসন্তুষ্টির কারণে আবারো কর্মবিরতি পালন করছে ডাক্তাররা। সেন্ট্রাল লন্ডনে শুক্রবার (১১ আগস্ট) শুরু হওয়া জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি চলবে ৪ দিন।
ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সমর্থীত এই কর্মবিরতি প্রসঙ্গে ব্রিটেনের হেলথ ন্যাশনাল সার্ভিস (এনএইচএস) সতর্ক করে বলেছে, ধর্মঘটের কারণে সারাদিন পরিষেবা ব্যহত হবে।
এর আগে প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছিলেন, জুনিয়র ডাক্তারদের যে বেতন সরকারের প্রস্তাব করেছে সেটাই চূড়ান্ত। সরকার জুনিয়র ডাক্তারদের বর্তমান বেতন অনুপাতে ৮.১ শতাংশ থেকে ১০.৩ শতাংশ পর্যন্ত বেতন বড়ানো প্রস্তাব করেছে ৷
যদিও বিএমএ এতে দ্বিমত করে বলছে, ইউনিয়নের সাথে আলোচনা না করে সুনাক একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারে না ।
অ্যাসোসিয়েশনের মূল দাবি হল তাদের বেতন ২০০৮ সালের অবস্থায় ফিরিয়ে নিতে হবে যা করতে জুনিয়র ডাক্তারদের বেতন ৩৫ শতাংশ বাড়াতে হবে।
গত মাসে দেশটিতে সিনিয়র ডাক্তাররা একই কারণে ৪৮ ঘন্টা কর্মবিরতি পালন করেছিল, যা ছিল ২০১২ সালের পর ডাক্তারদের প্রথম বড় কোনো আন্দোলন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন