editor
প্রকাশিত: 12:24 PM, August 17, 2023
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, যাদুরগুল এলাকার আসলাম আলীর ১২ বছরের ছেলে আবির হাসান জয় বেশ কিছুদিন ধরে মোবাইলে গেম খেলা ও ইউটিউব দেখায় আসক্ত হয়ে পড়ে। তার স্ত্রী মা সোহেনা বেগম ছেলেকে নিষেধ করা সত্ত্বেও এ থেকে বিরত রাখতে পারছিলেন না।
বুধবার সকালেও ছেলেটি মোবাইল নিয়ে গেম খেলতে শুরু করে। এতে তার মা রেগে গিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সোহেনা বেগম নিজের ওড়না ছেলের গলায় পেঁচিয়ে চেপে ধরেন। এতে ছেলেটির শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়।
খবর পেয়ে রাজনগর থানার পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। এসময় সোহানা বেগমকে আটক করা হয়।
রাজনগর থানার ওসি বিনয়ভুষণ রায় বলেন, ‘মোবাইলে আসক্ত হওয়ায় মা রেগে গিয়ে ওড়না পেঁচিয়ে ছেলেকে হত্যা করেছে। নিহতের মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
‘অভিযুক্ত মাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।’
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়