editor

প্রকাশিত: 3:42 PM, August 19, 2023

সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট’র বিভিন্ন কর্মসূচী পালন

সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট’র বিভিন্ন কর্মসূচী পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি এবং ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়, সিলেটে একটি চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

১৫ই আগস্ট প্রথম প্রহরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে সন্ধানী সিওমেক ইউনিটের কার্যক্রম শুরু হয়।

এরপর সন্ধানী সিওমেক ইউনিটের পক্ষ থেকে যুব রেড ক্রিসেন্টর সহযোগিতায় সিলেট এমসি কলেজ এবং গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহযোগিতায় গোয়াইনঘাট উপজেলা পরিষদে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। এছাড়া সিলেটের আখালিয়া নয়াবাজারে মাদরাসাতুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় পালিত হয় ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি।

তাছাড়া সিলেটের ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়, যেখানে ৬ষ্ঠ-১০ম শ্রেণির অনেক দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা পড়াশোনা করে আসছে, যারা দিনের বেলা সিলেটের বিভিন্ন স্থানে সারাদিন কায়িক পরিশ্রমের কাজ করে। মাঝে ২ ঘন্টার বিরতি নিয়ে সন্ধ্যাবেলা বিদ্যালয়ে আসে একং ক্লাস শেষে বাড়ি ফেরে। তারা নিজেদের পরিবারের আর্থিক সহায়তা করার পাশাপাশি পড়াশোনাও নিয়মিত চালিয়ে যাচ্ছে।

তাদের মধ্যে কেউ হতে চায় বিসিএস ক্যাডার, কেউবা হতে চায় ইঞ্জিনিয়ার। সকলে পড়াশোনা করে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবার স্বপ্ন দেখে। এসকল সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের শিক্ষা ও পড়াশোনায় উৎসাহ প্রদান ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষে, সন্ধানী সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ওদের মাঝে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে।

উক্ত কর্মসূচিতে ৬ষ্ঠ-৭ম শ্রেণি একটি গ্রুপ এবং ৮ম -১০ম শ্রেণি আরেকটি গ্রুপে বিভক্ত করে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন বিদ্যালয়ের সন্মানিত শিক্ষকমণ্ডলী ও সন্ধানী সিওমেক ইউনিটের সন্মানিত উপদেষ্টাবৃন্দ।

প্রতিযোগিতার পর ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্রদের মাঝে আকর্ষনীয় পুরষ্কার ও নানা ধরনের শিক্ষামূলক উপকরণ স্কুলব্যাগ, বই, জ্যামিতি বক্স, রং পেন্সিল, পেন্সিল বক্স, ডায়েরি, খাতা, কলম, পেন্সিল, রাবার ইত্যাদি উপহার প্রদান করা হয়।

এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকলকে খাতা ও কলম উপহার প্রদান করা হয়। সন্ধানীর উক্ত কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক সন্ধানী সিওমেক ইউনিটের সন্মানিত উপদেষ্টা ডা. এস এম হাবিবউল্লাহ সেলিম স্যার, উপদেষ্টা ডা.আফরিন জাহান আইয়ুব, ডা. সানিয়া ইসলাম, ডা. কাউছার আলী, মরিয়ম বেগম।

এছাড়া সন্ধানী সিওমেক ইউনিটের সহ সভাপতি লিয়াকত হোসেন রাকিব, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া হোসেন, সহ সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. মারুফ হাছান সহ অন্যান্য সন্ধানীয়ানরা উপস্থিত ছিলেন।

আর্ত মানবতার সেবায়, এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রসার বাড়াতে এভাবেই সবসময় এগিয়ে চলুক সন্ধানী সিওমেক ইউনিট।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না