editor

প্রকাশিত: 8:25 PM, August 19, 2023

বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির মুক্তির দিশারি: এড. রনজিত সরকার

বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির মুক্তির দিশারি: এড. রনজিত সরকার

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-০১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রনজিত সরকার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির মুক্তির দিশারি। ১৫ই আগস্ট জাতির জন্য এক কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী পাক হায়েনাদের প্রেতাত্মা তথা সেনাবাহিনীর একটি চক্রান্তকারী চক্র সপরিবারে হত্যা করে বাঙালি জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এদিন কাকডাকা ভোরে বিপথগামী কিছু সেনা সদস্য ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। বাঙালি জাতির ললাটে এঁটে দেয় কলঙ্কের তিলক। যে কলঙ্ক থেকে দেশ-জাতি আজো পুরোপুরি মুক্ত হতে পারেনি।

তিনি আরো বলেন, স্বাধীনতাবিরোধীরা চেয়েছিলেন বঙ্গবন্ধুর নাম বাংলার আকাশ-বাতাস ও মানুষের মন থেকে মুছে ফেলতে, যা কোনোদিন হয়নি, হবেও না। কারণ আমাদের একজন শেখ হাসিনা আছেন।

তিনি বলেন, দেশ আজ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখনই এগিয়ে যায় তখনই একটি মহল বিভিন্ন ষড়যন্ত্র করে দেশকে পিছনের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত থাকে। তাই সকল অপশক্তিকে পিছনে ফেলে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নের জন্য আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

তিনি ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালরাত্রীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারবর্গের শাহাদত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

তিনি শনিবার (১৯ আগস্ট) বিকেলে গোকলপুর বাজারে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সুখাইড় রাজাপুর উওর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মকবুল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ পূলক কান্তি দাস এর পরিচালনায় শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা আওয়ামীগের সহ সভাপতি এডভোকেট আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ধর্মপাশা সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সাবেক সদস্য, আব্দল খালিক।

শোক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, ধরমপাশা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজব আলী সেলী, মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, ধর্মপাশা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলি আকবর, সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান উজ্জ্বল, সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট এম এইচ এম ওয়াসীম, তাহিরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি জাবেদ জাহাঙ্গীর, জামালগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বোরহান উদ্দিন, মোস্তফা কামাল, জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট রুকন, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান, সুখাই রাজাপুর দক্ষিণ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সায়েম, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজির হোসেন, রিগান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রুম্মান মিয়া প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না