editor
প্রকাশিত: 9:20 PM, August 19, 2023
কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের ২দিন ব্যাপী রিফ্রেসার ট্রেনিং ও ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির রিফ্রেসার ট্রেনিং ও গতকাল শনিবার ষান্মাসিক সভা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আহমদের পরিচালনায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রীয় অংশগ্রহন প্রকল্প এর আওতায় ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও ক্রিশ্চিয়ান এইডের কারিগরি সহযোগিতায় মানবাধিকার, গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন, সুশাসন ও এডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে এনজিও ওয়েভ ফাউন্ডেশন।
দুই দিনের প্রশিক্ষণে ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর মোঃ শাহজাহান মিয়া, ফ্রিল্যান্স কনসালন্টেড উপকরন উন্নয়ন ও প্রশিক্ষণ মোঃ মহসিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন।
ষান্মাষিক সভায় বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য আব্দুন নুর, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সহ সভাপতি প্রভাতি রানী দাস,ম কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহ সাধারণ সম্পাদক মুমিন রশিদ, শিক্ষক বশিরুল হক প্রমুখ।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না