editor
প্রকাশিত: 9:37 PM, August 19, 2023
ডিএসএস ডেস্ক :: হবিগঞ্জে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) শতাধিক আহত হয়েছেন।
শনিবার (১৯ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিকেলে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে বিএনপি। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হলে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে প্রধান সড়কের এক দিক থেকে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় অন্যদিক থেকে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
এ সংঘর্ষে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবসহ কয়েকজন পুলিশ সদস্য এবং বিএনপির বেশকিছু নেতাকর্মীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিতে দেখা গেছে।
জেলা বিএনপির এক নেতা বলেন, ‘পদযাত্রা কর্মসূচির শেষ পর্যায়ে নেতাকর্মীদের প্রধান সড়ক থেকে ভেতরের রাস্তায় যেতে বলে পুলিশ সদস্যরা। কিন্তু বেশি মানুষ জড়ো হওয়ার কারণে ভেতরের রাস্তায় জায়গা না হওয়ায় প্রধান সড়কে ভিড় ছিল। এ সময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে বিএনপি নেতাকর্মীরা পাল্টা আক্রমণ করে। ’
সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন ও কি পরিমাণ টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে জানতে চাইলে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, ‘এসব বিষয়ে পুলিশ পরে কথা বলবে। ’
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়