editor
প্রকাশিত: 2:44 PM, August 20, 2023
ডিএসএস ডেস্ক :: পাকিস্তানে এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই সময় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন বলে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে।
স্থানীয় সময় রোববার (২০ আগস্ট) ভোর ৪টায় ফয়সালাবাদ হাইওয়ের পিন্দি ভাট্টিয়ান এলাকায় একটি ডিজেল ড্রাম বহনকারী পিকআপ ভ্যানকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে বাসে আগুন লেগে হতাহতের ঘটনা ঘটে। এই সময় বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী বহন করছিল। এই ঘটনায় দুই ড্রাইভার প্রাণ হারিয়েছেন।
অঞ্চলটির ডিস্ট্রিক্ট পুলিশ অফিসার জানান, দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে দ্রুত বাসটিতে আগুন লেগে যায়। আশপাশের লোকজন বাসের কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। তাদের ফায়সালাবাদ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি আরও জানান, বাস থেকে বের করা লাশগুলোর পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা করা হবে। গত জুলাই মাসেও পাকিস্তানে একই ধরনের এক বাস দুর্ঘটনায় ২০ জন প্রাণ হারিয়েছিল।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন