editor

প্রকাশিত: 8:01 PM, August 21, 2023

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সিলেট জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শহিদুর রহমান চৌধুরী জাবেদের উদ্যোগে বৃহত্তর তেলিহাওর ব্লক গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে গোলাপগঞ্জে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ আগস্ট) দুপুরে স্মরণকালের নিকৃষ্টতম গ্রেনেড হামলার প্রতিবাদে গোলাপগঞ্জ পৌর এলাকায় এই মিছিল বের করা হয়। মিছিল শেষে চৌমুহনী এলাকায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা যুবলীগ নেতা জুবের আহমদের সভাপতিত্বে ও জেলা কৃষক লীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য মো: জহিরুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর তাঁর সুযোগ্য কন্যা বিশ্ববরেণ্য নেত্রী, বাংলাদেশের গরীব দুখী মেহনতী মানুষের আশা আকাংখার প্রতীক জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য দিবালোকে হত্যার উদ্দেশ্যে বিএনপি, জামাত চক্র একের পর এক তাঁর উপর গ্রেনেড ছুঁড়ে মারে। এতে অল্পের জন্য বেঁচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় প্রাণ হারান সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সহধর্মীনি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমান সহ অসংখ্য নিরীহ মানুষ সহ আওয়ামীলীগ নেতাকর্মী। বিএনপি, জামাত চক্র রাজনীতিতে তাদের সাথে পেরে উঠতে না পেরে তারা জঙ্গি সৃষ্টি সহ বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করে ছিলো। এমনকি ৬৪টি জেলায় একযুগে বোমা হামলা করে সারাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ছিলো। বর্তমানে ব্যর্থ এই গোষ্ঠি আওয়ামীলীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিদেশী প্রভুদের কাছে দেশের তথ্য পাচার করছে। রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আবারও তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

সমাবেশে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য মো: নুরুল ইসলাম, মো: সেলিম উদ্দিন, বুধবারী বাজার ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিফজুর রহমান, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ডা: ইব্রাহিম আলী, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মকছুছ, সিলেট জেলা তাতীলীগের সহ সভাপতি নায়েদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ছুটন, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মো: নাজিম উদ্দীন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল আমিন হাসান, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আবজল হোসেন, গোলাপগঞ্জ উপজেলা তাতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান রানা, জালাল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সাহানুর আহমদ রূদয়।

এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা সমসির আহমদ চৌধুরী, বুধবারী বাজার ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম, গোলাপগঞ্জ উপজেলা তাতীলীগের সহ-সভাপতি আলী হোসেন, বাবলু মিয়া, সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, যুবলীগ নেতা মো: নাজিম উদ্দীন, সুলতান আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সাহেদ আহমদ, জুবের আহমদ, আলী হেসেন, তারেক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সুজন আহমদ খান, ঢাকা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহেদ আহমদ শাক্কু, লক্ষণাবন্দ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী মাছুম আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলার সভাপতি মনজিল আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক সোহেল আহমদ, পৌর ছাত্রলীগের সাজন আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা মাহিদ আহমদ সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না