editor
প্রকাশিত: 11:44 AM, August 22, 2023
বিনোদন প্রতিবেদক
অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে ডিরেক্টরস গিল্ডস। আগামী ১ সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞার কার্যক্রম শুরু হয়ে পরবর্তী তিন মাস পর্যন্ত চলমান থাকবে বলে সংগঠনটির পক্ষে থেকে জানানো হয়।
তবে এই নিষেধাজ্ঞাকে মোটেও মানছেন না অভিনেত্রী চমক। এমনকি তার কাজে কোনোভাবে প্রভাব ফেলবে না সংগঠনটি―এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।
তিনি বলেন, ‘টেলিভিশন প্রগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) ও অভিনয়শিল্পী সংঘ তাদের সিদ্ধান্ত অলরেডি জানিয়েছেন। ডিরেক্টরস গিল্ডস আমাকে নিষিদ্ধ করার কে। তারা তো আদালত না যে খুশিমতো রায় দিয়ে দেবেন। তারা কতজন? আমি যাদের সঙ্গে কাজ করার করছি।
যাদের সাথে কাজ করার তাদের সাথে আমি কাজ করছি, সামনেও করব।’
অভিনেত্রী চমক বলেন, ‘আমাকে অভিনয়শিল্পী সংঘ নিষিদ্ধ করতে পারে। নিষিদ্ধ করার ডিরেক্টরস গিল্ড কে? ডিরেক্টরস গিল্ড দেশের বড় আদালত নয়। এটা নিয়ে সামনে যদি তারা বাড়াবাড়ি করে, কাজে বিরক্ত করে তাহলে পদক্ষেপ নেব।
গত ১৩ আগস্ট সমস্যা সমাধানে একসঙ্গে আলোচনায় বসে নাটকপাড়ার তিন অভিভাবক সংগঠন টেলিভিশন প্রগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘ। পরদিন রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সভায় নেওয়া সিদ্ধান্তের কথা জানায় অভিনয়শিল্পী সংঘ।
ডিরেক্টর গিল্ডসের সভাপতি অনন্ত হীরর সভাপতিত্বে আজ নিজেদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুকাইয়া জাহান চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ করার বিষয়টি জানান সংগঠনটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।
1 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার
6 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট
5 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’
8 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
5 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে
4 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,
3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত