editor
প্রকাশিত: 7:21 PM, August 22, 2023
কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচা ও চাচাতো ভাইরা পিটিয়ে নৃশংসভাবে কামিল আহমদ (৩৫) এক যুবককে হত্যা করার খবর পাওয়া গেছে।
এ ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ বাণীগ্রাম গ্রামে। আশংকাজনক অবস্থায় কামিল আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মৃত্যুবরণ করে সে। নিহত কামিল আহমদ নিজ বাণীগ্রাম গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র।
নিহতের স্বজনরা জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কামিল আহমদের সাথে তার আপন চাচা আলা উদ্দিনের সাথে বিরোধ চলে আসছিল। কামিল আহমদের বাবা-মা ছোটবেলা মারা যাওয়ার পর চাচা আলা উদ্দিন তাদের বেশ কিছু পৈত্রিক সম্পত্তি জবর দখল করে নেন। এতে প্রতিবাদ করে আসছিলেন কামিল আহমদ। যার কারণে তার উপরে ক্ষিপ্ত হয়ে চাচা ও চাচাতো ভাইয়েরা পূর্বে হামলা করে গুরুত্বর আহত করেছিল।
গত সোমবার রাত ১০টার দিকে কামিল আহমদ স্থানীয় গাছবাড়ী বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গ্রামের শামছুদ্দিনের বাড়ির পাশে আসামাত্র চাচা আলা উদ্দিন ও অপর ভাইয়ের ভাতিজারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কামিল আহমদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে তার পা ভেঙ্গে ফেলে এবং পিটিয়ে গুরুত্বর আহত করে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে চলে যায়। হামলার সময় কয়েকজন ঘটনাটি দেখলেও হামলাকারীদের ভয়ে কামিল আহমদকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। একপর্যায়ে আশংকাজনক অবস্থায় তাকে স্বজনরা উদ্ধার করে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কামিল আহমদ মৃত্যু বরণ করেন।
এ হত্যাকান্ডের খবর পেয়ে রাতেই থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ ঘটনাস্থলে যান এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের আটক করতে এলাকায় অভিযান চালালেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কামিল আহমদ নিহত হয়েছেন এবং এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে বলে থানার ওসি গোলাম দস্তগীর জানিয়েছেন। এ ঘটনায় নিহতের বোন শারমীন বেগম বাদী হয়ে চাচা আলাউদ্দিন সহ হত্যাকান্ডের সাথে জড়িত কয়েকজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।
শারমীন বেগম জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের চাচা আলাউদ্দিনের নেতৃত্বে তার নিরীহ ভাই কামিল আহমদকে অত্যন্ত নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে তার ভাই হত্যাকারীদের নাম বলে গেছেন। যারা তার ভাইকে হত্যা করেছে তাদেরকে আসামী করে মামলা করেছেন।
স্থানীয় এলাকাবাসী এ নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত এলাকার প্রভাবশালী আলাউদ্দিন ও তার ভাতিজাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না