editor
প্রকাশিত: 8:18 PM, August 22, 2023
এচিভিং সাস্টেইনিবিলিটি টুয়ার্ডস হেলথকেয়ার এক্সেস (আস্থা) প্রজেক্ট এর কর্মশালা গত ২১ আগস্ট সোমবার সিলেটের হোটেল রোজ ভিউ-এর কুশিয়ারা হলে সফলভাবে সম্পন্ন হয়েছে।
আস্থা প্রজেক্টের সিনিওর অ্যাডভাইজর ডাঃ জাফর আহমেদ হাকিম কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। কমিউনিটি প্যারামেডিক প্রোগ্রামটিকে পরিচয় করিয়ে দেয়াই ছিল কর্মশালার মূল লক্ষ্য।
প্রজেক্টের ইন্টারভেনশন পোর্টফোলিও-এর সিনিওর ম্যানেজার রেজাউল করিম আস্থা প্রজেক্টের তৃতীয় ফেজ-এর কার্যক্রমগুলো তুলে ধরেন। কোর্সটির কার্যক্রম ও এর সাথে সম্পর্কিত সরকারি নীতিমালা সম্পর্কেও অনুষ্ঠানে আলোচনা করেন তিনি।
আলোচনা পর্বে সিলেট জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ জন্মেজয় দত্ত, বন্যাকালীন সময়ে কমিউনিটি প্যারামেডিক (সিপি) কর্মীদের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি সিপিদের সার্টিফিকেশন এবং লাইসেন্সের স্বচ্ছতা এবং স্বাস্থ্যসেবা খাতে তাদের স্বীকৃতি নিয়ে ইতিবাচক মন্তব্য করেন।
সিলেট বিভাগীয় পরিবার পরিকল্পনা অফিসের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ কুতুব উদ্দিন (আস্থা) প্রজেক্ট এবং কমিউনিটি প্যারামেডিকের সাথে সংশ্লিষ্ট সবার প্রশংসা করেন। কমিউনিটি প্যারামেডিক গড়ে তোলার মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে নতুন যাত্রা শুরুর পূর্বশর্ত হিসেবে একটি শক্তিশালী প্রশিক্ষণ কার্যক্রম প্রদান এবং কোর্স কারিকুলামের উপরও জোরদান করেন তিনি।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ) ডাঃ শরীফুল হাসান গ্রামীণ স্বাস্থ্যসেবা খাতে জনবল বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সিপিদের তাদের এলাকাভিত্তিক স্বাস্থ্যসেবা প্রদান বৃদ্ধি নিয়ে কথা বলেন। স্বাস্থ্যসেবা খাতে উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ও এসডিজি (ঝউএ)-র লক্ষ্যমাত্রা পূরণ করার ব্যাপারে কথা বলেন।
তিনি আরও বলেন, সিপিরা স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ, বিশেষ করে গ্রামীণ এবং প্রান্তিক এলাকায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অনুমোদন ও প্রশিক্ষণবিহীন গ্রামীণ ডাক্তারের জায়গায় সিপিদের অংশগ্রহণ ও প্রয়োজনীয়তার ব্যাপারে জোর দেন।
এছাড়া তিনি বলেন, এই ধরনের প্রান্তিক এলাকাগুলোর কমিউনিটি ক্লিনিকে, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (ঈঐঈচং) হিসেবে সিপিদের নিয়োগে অগ্রাধিকার দেয়া উচিত।
কর্মশালাটিতে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি প্যারামেডিক ট্রেনিং ইন্সটিটিউট এবং সুইসকন্টাক্ট আস্থা এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এস এ
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না