editor

প্রকাশিত: 11:03 AM, August 23, 2023

সিলেট জেলা স্টেডিয়ামে বকেয়া ২ কোটি টাকা বিদ্যুৎ বিল

সিলেট জেলা স্টেডিয়ামে বকেয়া ২ কোটি টাকা বিদ্যুৎ বিল

ডিএসএস ডেস্ক :: ফুটবলের অন্যতম ভেন্যু সিলেট জেলা স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় ম্যাচ হচ্ছে না অনেক দিন। এর পেছনে মূল কারণ বিদ্যুৎ বিল জটিলতা।

রোববার জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাংবাদিকদের বলেন, ‘সিলেট জেলা স্টেডিয়ামে ২ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। ফলে ফ্লাডলাইটে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।’

জেলা স্টেডিয়ামগুলোতে জেলা ক্রীড়া সংস্থাই বিদ্যুৎ বিল প্রদান করে। সিলেট জেলা ক্রীড়া সংস্থা দীর্ঘদিন বিল না দেওয়ায় বকেয়ার পরিমাণ এত হয়েছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে। সংস্কার কাজ দীর্ঘ হওয়ায় ঢাকার বাইরে ফুটবলের ভালো ভেন্যু বলতে সিলেট। আজ বাফুফের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সভা ছিল। সেই সভায় সিলেটে ফ্লাডলাইটের আলোয় খেলা পরিচালনার ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর, ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম এখনো পুরোপুরি প্রস্তুত নয়। সিলেট স্টেডিয়ামে ফ্লাডলাইটে খেলাতে চাইলে আমার সিলেট জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে আলোচনা করে বিদ্যুৎ বিল প্রদানে সহায়তা করব।’

রোববার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে ৬৯ জন অস্বচ্ছল ও অসুস্থ ক্রীড়াসেবীকে ৬৬ লাখ ৮০ হাজার টাকার চিকিৎসা সহায়তা প্রদান করেছে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন। প্রধান অতিথি হিসেবে ক্রীড়াসেবীদের হাতে চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক অনুদানের চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদের কর্মচারী ইউনিয়ন আয়োজিত শোক সভায় যোগ দিয়েছিলেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়