editor
প্রকাশিত: 4:37 PM, August 23, 2023
যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম শামীম বলেছেন, কিশোর-কিশোরদের উন্নয়ন ও সুরক্ষায় অভিভাবক ও সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। কিশোর কিশোরীরা বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিজেদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় তারা আত্মবিশ্বাসী হয়ে উঠছে। আরএইচস্টেপ কিশোর-কিশোরীদের নিয়ে কাজ করে যাচ্ছে। যা একটি মহতী উদ্যোগ। কিশোর-কিশোরী ও সুশীল সমাজকে নিয়ে এ ধরনের আয়োজনের মাধ্যমেই তাদের বয়ঃসন্ধিকালীন সময়ের বিভিন্ন সমস্যা সমাধান হয়।
তিনি আরো বলেন, কিশোর-কিশোরীদের সকল প্রকার অধিকার নিশ্চিত করতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছে। সরকারের পাশাপাশি নাগরকিদেরও দায়িত্ব পালন করতে হবে। কৈশরকালে সন্তানদের প্রজনন স্বাস্থ্যের বিষয়ে সঠিক তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে। বয়ঃসন্ধিকালীন সময়ে বিভিন্ন ধরনের সমস্য দেখা দেয়। তাই কিশোর-কিশোরীদের সচেতন হয়ে অভিভাবক ও ডাক্তারের সাথে পরমর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে।
তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। পরিবারের সচেতনতার মাধ্যমে কিশোর-কিশোরীরা তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবে।
তিনি বুধবার (২৩ আগস্ট) সকাল ১১টায় নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে আরএইচস্টেপ এর আয়োজনে ডায়লগ উইথ কি ইনফ্লুয়েন্সার অন ইয়াং পিপল’স এসআরএইচআর নিড এন্ড দি অপজিশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আরএইচস্টেপ সিলেট এর ইউনিট ম্যানেজার নীহার রঞ্জন দাস এর সভাপতিত্বে ও আরএইচস্টেপ এর প্রজেক্ট অফিসার তৌসিন আহমেদ সোহেল এবং হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা মো. হাবিবুল হাসান এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা সিলেট এর সহকারী পরিচালক আবুল মনসুর আসজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম, ৩৭, ৩৮ ও ৩৯ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফাতেমা বেগম, বাধাঘাট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী, আখালি নতুন বাজার বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাস, বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান ঔক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, ক্বারীপাড়া আলফালাহ জামে মসজিদের ইমাম আব্দুল মালিক, মডেল ফ্যামিলি প্লানিং ক্লিনিকের পরিবার কল্যাণ পরিদর্শিকা চায়না তালুকদার, মোগলগাঁও ইউনিয়নের এসএসিএমও আসমা হোসেন লুবনা, আরএইচস্টেপ সিলেট এর ইয়থ অফিসার প্রদীপ কুমার বিশ্বাস, ইয়থ এ্যডভোকেট মো. আল আমিন প্রমুখ।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না