editor
প্রকাশিত: 8:59 PM, August 23, 2023
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ বলেন, জীবনে সফলতা লাভের ক্ষেত্রে অধ্যবসায় ও অধিক পরিশ্রমের কোনও বিকল্প নেই। বর্তমান সময়ে আমাদের শিক্ষার্থীদের মাঝ থেকে এ দুটি বিষয় হারিয়ে গেছে। শিক্ষার্থীরা ইন্টারনেট জগতের বিভিন্ন লোভনীয় সাইটে আসক্ত হওয়ার ফলে পড়ালেখার দিকে মনোযোগ হারিয়ে নানাপ্রকার গর্হিত কাজে জড়িয়ে পড়ছে। যার ফলে পড়ালেখা করেও অনেকেই আজ সমাজের বোঝাস্বরূপ। এর থেকে উত্তরণে অধ্যবসায়ী ও পরিশ্রমী হওয়ার গুরুত্ব তাদের কাছে তুলে ধরা প্রয়োজন।
২৩ আগস্ট বুধবার সকাল ১১ ঘটিকায় হলিয়ারপাড়া ফাযিল মাদরাসা মিলনায়তনে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর (পূর্ব) উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী সংবর্ধনায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন। তিনি বলেন, আমরা আমাদের সকল কাজের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। তাঁর সন্তুষ্টি অর্জনের বিভিন্ন পথ ও পদ্ধতি রয়েছে। এই পথ ও পদ্ধতির সন্ধান দেয় তালামীযে ইসলামিয়া। এ সংগঠন মানুষকে ন্যায়ের পথের পথিক হতে উদ্বুদ্ধ করে। পাশাপাশি ভালোর সাথে থাকা ও মন্দ পথকে পরিহারে অনুপ্রেরণা যোগায়।
উপজেলা সভাপতি আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামান আহমদ’র পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এস.এম মনোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, হবিগঞ্জ জেলা আল ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকি, তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা সভাপতি মো. মুহাইমিনুল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সালেহ আহমদ ছালিক, হলিয়ারপাড়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা নুরুল হক, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা মহি উদ্দীন এমরান, ইসহাকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, জগন্নাথপুর (পশ্চিম) উপজেলা সভাপতি আব্দুল কুদ্দুস মুন্না।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাখা সহ-সভাপতি সেজু কোরেশি, জগন্নাথপুর পৌর সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ মাহিম, জগন্নাথপুর (পূর্ব) উপজেলা প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, সহ-অফিস সম্পাদক আওলাদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক নাঈম আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক সাবেল আহমদ, আব্দুল মতিন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল আহমদ, জাকারিয়া শুভ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু সালেদ, সদস্য- শাহিনুর রহমান, এনামুল ইসলাম, নাছির উদ্দিন, তামিম আহমদ, নাছির উদ্দিন, রাহিম উদ্দিন প্রমুখ।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল