editor
প্রকাশিত: 11:17 AM, August 24, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটে ক্রমশই বাড়ছে ডেঙ্গু প্রকোপ ও ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৪ জন ডেঙ্গু রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগে চলতি মৌসুমে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৬ জনে।
এর মধ্যে শুধু আগস্ট মাসেই আক্রান্ত হয়েছেন ৪০০ জন। বুধবার (২৩ আগষ্ট) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ আগস্ট) থেকে বুধবার (২৩ জুলাই) পর্যন্ত সিলেট বিভাগে নতুন করে আরও ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্ত ১৪ জনের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৮ জন, হবিগঞ্জে ৬ জন ভর্তি রয়েছেন। তবে আশার দিক হচ্ছে সিলেটে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
বিভাগে এডিস মশার কামড়ে আক্রান্ত ৭৪ জন রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়। যাদের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩ জন, সুনামগঞ্জে ভর্তি রয়েছেন ২ জন, হবিগঞ্জে ভর্তি রয়েছেন ৪৮ জন, মৌলভীবাজারে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ জন।
গত ২৪ ঘন্টায় ১৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। এ নিয়ে বিভাগে মোট ৭৭২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মওসুমে জানুয়ারীতে সিলেটে ৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়। পরবর্তীতে এপ্রিলে ১ জন, মে মাসে ১ জন শনাক্ত হন। অর্থাৎ মওসুমের ১ম ৫ মাসে জানুয়ারী- মে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হন ৫ জন। এরপর জুনে ৫৯ জন ও জুলাই মাসে আক্রান্ত হন ৩৮২ জন। চলতি আগস্টের ২৩ দিনে (বুধবার পর্যন্ত) আক্রান্ত হয়েছেন ৪০০ জন। সিলেটে আগস্টে গড়ে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন ১৮ জন। জুলাই মাসে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ছিল ১৩ জন।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়