editor

প্রকাশিত: 11:59 AM, August 24, 2023

কানাইঘাটে সবজি বাগান কর্তন ও ফসলি জমি জবর দখলের ঘটনায় থানায় অভিযোগ

কানাইঘাটে সবজি বাগান কর্তন ও ফসলি জমি জবর দখলের ঘটনায় থানায় অভিযোগ

কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাটে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় এক ব্যক্তির ফসলি জমিতে লাগানো সবজি বাগান কর্তন সহ পৈত্রিক ও খরিদা ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক ধানের চারা রোপনের ঘটনা ঘটেছে।

ধানের চারা রোপনের পর জমির মালিক উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ বাউরভাগ পূর্ব গ্রামের মৃত হাজী আব্দুস সামাদের পুত্র নিরীহ আব্দুল মতিনের পরিবারের সদস্যদের নানা ভাবে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে জবর দখলকারীরা। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা থানার এস.আই দেবাশীষ শর্ম্মা গত রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে সবজি বাগান কর্তনের সত্যতা পেয়েছেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, নিজ বাউরভাগ পূর্ব গ্রামের আব্দুল মতিনের বাড়ির পাশের সুরমা নদীর চরে খরিদা ৮ শতক ও পৈত্রিক আরো ৮ শতক ফসলী জমি রয়েছে। জমিগুলো তিনি দীর্ঘদিন থেকে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে তথায় সবজি বাগান ও ধান চাষাবাদ করে আসছিলেন।

বৃদ্ধ আব্দুল মতিন জানান গত বছর হঠাৎ করে একই গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র আফতাব উদ্দিন ও মৃত আব্দুর রশিদের স্ত্রী সমছিদা বিবি গংরা তার খরিদা ৮ শতক ভূমি মিথ্যা দাবী করে জবর দখলের চেষ্টা করে। এতে তিনি বাদী হয়ে আফতাব উদ্দিন ও সমছিদা বিবি গংদের বিরুদ্ধে সহকারী জজ আদালত কানাইঘাট, সিলেটে স্বত্ত্ব- ১২৩/২০২২ইং মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত বিবাদী পক্ষকে বাদীর শান্তিপূর্ণ ভোগ দখলে যাতে কোন ধরনের বাঁধা বিঘœ সৃষ্টি করিতে না পারেন কিংবা বেদখল করিতে না পারেন তদ মর্মে বিবাদীদের বিরুদ্ধে নোটিশ জারি করেন।

আব্দুল মতিন আরো জানান, আদালতের নোটিশ পাওয়ার পরও বিবাদীরা তার খরিদা ৮ শতক ফসলি জমি জবর দখল করার জন্য গত শনিবার (১৯ জুলাই) সকাল ৭টায় আফতাব উদ্দিন, সমছিদি বিবি এবং তাদের পরিবারের সদস্য সোহেল আহমদ, আজমল হোসেন, জামাল আহমদ গংরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার জমিতে অনাধিকার প্রবেশ করে পৈত্রিক ৮ শতক জমিতে লাগানো সবজি বাগানের বিভিন্ন জাতের সবজির গাছ কেটে ফেলে ও বাঁশের বেড়া ও মাছা ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। একপর্যায়ে তার খরিদা ৮ শতক ধান ক্ষেতের ভূমিতে বিবাদীরা জোরপূর্বক ভাবে কলের নাঙ্গল দিয়ে চাষাবাদ করে ধানের চারা রোপন করে।

এ ঘটনার এলাকায় বিচার প্রার্থী হলে জবরদখলকারীরা বৃদ্ধ আব্দুল মতিনকে প্রাণ নাশের হুমকি সহ ভয়ভীতি প্রদর্শন করলে তিনি ন্যায় বিচারের স্বার্থে থানায় সমূহ অভিযোগ এনে জবরদলকারী ৫ জনের বিরুদ্ধে দরখাস্ত মামলা দায়ের করেন।

আব্দুল মতিন বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর থেকে জবর দখলকারীরা তাকে সহ তার পরিবারের সদস্যদের নানা ভাবে হুমকি ভয়ভীতি দিয়ে আসছে। যার কারনে বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভোগছেন। এ ঘটনার সুষ্ঠু বিচারের জন্য তিনি দ্রুত থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না