editor
প্রকাশিত: 2:42 PM, August 24, 2023
ডিএসএস ডেস্ক :: সুনামগঞ্জের দিরাই রাস্তারমুখ সংলগ্ন মদনপুরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কাভার্ড ভ্যান ও সিএসজি’র (ফোরস্ট্রোক) মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আরেক রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া এ ব্যক্তির নাম মো. মিলাদ হোসেন (১৭)। এ নিয়ে মদনপুরের সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২জনে। মিলাদ দোয়া হোসেনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার বাবা।
নিহত মিলাদ হোসেন ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মরজাদ টেকেরবাড়ি গ্রামের আবদুস সামাদের দ্বিতীয় পুত্র। একই দুর্ঘটনায় তার বড় ছেলে মো. মিলন হোসেনও (২০) গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহতের পিতে আবদুস সামাদ বলেন, একটি মামলার হাজিরা দিতে সুনামগঞ্জে গিয়েছিল আমার দুই ছেলেসহ আরও কয়েকজন। হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা আমি আমার সন্তানকে হারিয়েছি। এক ছেলে হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা যখন আমার ছেলেদের ওসমানীতে নিয়ে যাই তখন ওসমানী হাসপাতালের আইসিইউ খালি না থাকায় ডাক্তাররা দ্রুত আমাদের রাগীব রাবেয়া মেডিকেলে পাঠান। অবস্থা ভালো না দেখে সেখানকার ডাক্তাররাও আমার ছেলে সেখানেও রাখেন নি। পরে আমরা তাকে নিয়ে যাই ব্রিজের পূর্ব পাড়ে নর্থ ইস্ট মেডিকেলে। সেখানকার ডাক্তাররা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে আধাঘণ্টা পর এসে বলেন আমার ছেলে আর নেই।
আমার এক ছেলেকে হারিয়েছি৷ আরেক ছেলে মৃত্যুর সাথে লড়ছে। আমার সব শেষ। আমি বেঁচে থেকে আর কি করবো? এখন (রাত সাড়ে ১১টা) ছেলের লাশ নিয়ে বাড়িতে এসেছি।
উল্লেখ্য, বুধবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় সুনামগঞ্জগামী একটি কাভার্ড ভ্যান ও সিলেটমুখী সিএনজিচালিত ফোরস্ট্রোক ঘটনাস্থলে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক জিয়াউল হক। গুরুতর আহত হয়েছিলেন সিএনজিতে থাকা মো. মিলন হোসেন, মো. মিলাদ হোসেনসহ আরও ৩/৪জন যাত্রী। এর মধ্যে মিলাদ হোসেন রাত ৯টার দিকে মৃত্যু বরণ করেন। এ ঘটনায় মরজাদ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়