editor
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০
নিজস্ব প্রতিবেদক
ভারতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিন্ন ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
গুজরাটের পন্ডিত দীন দয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের সোসাইটি অব পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্স আয়োজিত আন্তর্জাতিক টেকনিক্যাল পেপার প্রদর্শনী প্রতিযোগিতায় শিক্ষার্থীরা এই পুরস্কার পায়।
জানা যায়, করোনা পরিস্থিতির জন্য এবারই প্রথম ‘পিডিপিইউ এসপি ই ফেস্ট ২০২০’ প্রতিযোগিতাটি সম্পূর্ণভাবে অনলাইনে পরিচালিত হয়।
চারদিন ব্যাপি অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ‘ডাউনস্ট্রিম’ প্যানেলে প্রথম স্থান অর্জন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. আবু মুগীরা, এমাদ হোসেন ও মো. আবু হাসনাত রাশেদ।
তাদের টেকনিক্যাল পেপার এর শিরোনাম ছিলো ‘এ কম্পারেটিভ এনালাইসিস এমং ডিফারেন্ট বায়োডিজেল ফিডস্টকস ফাউন্ড ইন ইন্ডিয়া বাংলাদেশ এন্ড মালেশিয়া : এ রিভিউ’।
অন্যদিকে ‘প্রোডাকশন’ প্যানেলে দ্বিতীয় স্থান অর্জন করে একই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. সামিন রিদম, নাজমুল হোসাইন ও প্রান্ত দাস।
তাদের টেকনিক্যাল পেপারের শিরোনাম ছিলো ‘এন ওভারভিউ অব রিজারভয়ের ফরমেশন ড্যামেজ এন্ড ইটস কন্সিকোয়েন্সেস এন্ড রেমেডিশন টেকনিকস’।
বাংলাদেশের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান নাইম। এ প্রতিযোগিতায় শাবিপ্রবির পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে মোট ৫ টি দল অংশগ্রহণ করে।
প্রতিযোগীদের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সাইফুল আলম এবং সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান।
এ প্রতিযোগিতায় ভারত, বাংলাদেশ, ফিলিপাইন, লেবানন, আলজেরিয়া, বলিভিয়াসহ অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
5 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
2 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
6 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
8 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
2 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
4 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
8 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।