editor
প্রকাশিত: 1:31 PM, August 26, 2023
ডিএসএস ডেস্ক :: মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে প্রবেশের সময় পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৫ আগস্ট) দেশটির রাজধানী আন্তানা-নারিভোয় জাতীয় স্টেডিয়ামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠান চলছিল ওই স্টেডিয়ামে। যে অনুষ্ঠান দেখতে ধারণ ক্ষমতার বাইরে প্রায় ৫০ হাজার দর্শক আসেন। এ সময় স্টেডিয়ামের প্রবেশপথে মাত্রাতিরিক্ত ভিড় জমে। চরম বিশৃঙ্খলা ও অরাজকতার পরিস্থিতির সৃষ্টি হয়। এক সময় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়েন অনেকে।
ঘটনার সময় খোদ প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে আন্তানানারিভোর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তিনি হতাহতের খবর নিতে তাৎক্ষণিক হাসপাতালের দিকে ছুটেন।
হাসপাতালে সাংবাদিকদের তিনি বলেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন। এটিকে ট্রাজিক ঘটনা আখ্যা দিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন তিনি।
ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস প্রথম হয় ১৯৭৭ সালে। মাল্টিডিসিপ্লিনারি প্রতিযোগিতাটি প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
এবারের আয়োজনটি শুক্রবার শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মাদাগাস্কারের এই জনপ্রিয় ইভেন্টে এর আগেও বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল।
২০১৯ সালে দেশটির মহামাসিনা স্টেডিয়ামে একই ধরনের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছিলেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন