editor
প্রকাশিত: 4:40 PM, August 26, 2023
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মোগল স্থাপত্যশৈলীতে নির্মিত এশিয়ার প্রথম অত্যাধুনিক বাস টার্মিনাল সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। তার মধ্যে উদ্বোধন হওয়া সুরমা রেস্টুরেন্ট যেনো পরিচ্ছন্ন ও সু-স্বাদু খাবারের সাথে সবাইকে পরিচিত করে। খাবারের মান ও দ্রব্যমূল্য যেনো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। খাবারে সিলেটে যে ঐতিহ্য রয়েছে সে সুনাম অক্ষুন্ন রাখার জন্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহবান জানান।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের দ্বিতীয় তলায় জমকালো আয়োজনে ফিতা কেটে সুরমা রেস্টুরেন্ট এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র উপরোক্ত কথাগুলো বলেন। ফিতা কেটে ভোজন রসিকদের জন্য সুরমা রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বক্স লিপন, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবির পলাশ, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মইনুল ইসলাম, সাবেক সভাপতি সেলিম আহমদ ফলিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা মালিক সমিতির অর্থ সম্পাদক আমিনুজ্জামান জোয়াহির, সদস্য মুজিবুর রহমান চৌধুরী, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, টার্মিনাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হোসেন, সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ।
রেস্টুরেন্টের কর্তৃপক্ষ বলেন, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদে ভরপুর পর্যটন নগরী সিলেটে বাসযোগে অনেকে আসেন। মূলত তাদের কথা মাথায় রেখে সুরমা রেস্টুরেন্টের যাত্রা। স্বল্পমূল্যে, মানসম্পন্ন, সু-স্বাস্থ্যকর ও সু-স্বাদু বাংলা বিশুদ্ধ খাবার পরিবেশন করা আমাদের মূল লক্ষ। সুরমা রেস্টুরেন্টের আয়োজন থাকছে সকাল, দুপুর, বিকেল ও রাতের খাবারের সাথে বাহারি আইটেম। উদ্বোধন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদের ঈমাম ও খতিব হাফিজ মাওলানা মাহফুজুর রহমান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না