editor
প্রকাশিত: 12:06 PM, August 27, 2023
নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি :: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সংযুক্ত হতে যাচ্ছে পর্যটন কন্যা জাফলং এর সাথে ভোলাগন্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র।
গোয়াইনঘাট, জৈন্তা ও কোম্পানীগন্জ আসনের সংসদ সদস্য ও সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রী ইমরান আহমদের সার্বিক দিক নির্দেশনা ও প্রস্তাবনার আলোকে গোয়াইনঘাট উপজেলা এলজিইডি অফিস জাফলংয়ের সাথে ভোলাগন্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রকে যুক্ত করার একটি প্রস্তাবনা জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করে ৷ প্রেরিত প্রস্তাব জেলা প্রশাসক সম্মেলন ২০২৩ এ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করেন সিলেটের জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার। তারই আলোকে মাননীয় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কে এই মহাসড়ক বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে কাজ শুরু করেছে।
এই মহাসড়ক নির্মাণে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। একজন পর্যটক এই সড়ক ব্যবহার করে দুইদিনে সিলেট অঞ্চলের ২৩ টি পর্যটন কেন্দ্র ঘুরতে পারবেন। এঅঞ্চলে গড়ে উঠবে পর্যটন শিল্প, বাড়বে বেসরকারি বিনিয়োগ। হোটেল, মোটেল, রেস্ট্রুরেন্ট, কটেজ, রিসোর্ট সহ নানান পর্যটন স্থাপনা গড়ে উঠার পাশাপাশি সৃষ্টি হবে গোয়াইনঘাট কোম্পানীগঞ্জের অসংখ্য মানুষের কর্মসংস্থান । নতুন করে স্বপ্ন বুনতে পারবে ঐ এলাকার মানুষ। তারই সাথে মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এইসব অঞ্চল হবে প্রকৃতির অপার মহিমায় মহামান্বিত যা আগত পর্যটকদের মনোরন্জনের জন্য অনেকটাই সহায়ক হবে ৷ সূত্র: ইউএনও গোয়াইনঘাট।
এস এ
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না