editor
প্রকাশিত: 12:39 PM, August 27, 2023
ডিএসএস ডেস্ক :: ইউক্রেনের আকাশে দুটি এল-৩৯ যুদ্ধ প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় দেশটির তিনজন সামরিক পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৫ আগস্ট) দেশটির রাজধানী কিয়েভের পশ্চিমের জাইটোমির অঞ্চলের এ দুর্ঘটনা ঘটে।
শনিবার ইউক্রেনের বিমানবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের
বিমানবাহিনী তাদের টেলিগ্রাম অ্যাপে উড়ন্ত অবস্থায় দুই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে তারা বলেছে, ‘আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এটি আমাদের সবার জন্য একটি বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতির বিষয়। ’
তিন পাইলটের মৃত্যুর ঘটনা দেশটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ, নিহতদের একজন ছিলেন দুর্দান্ত প্রতিভার অধিকারী, যিনি এফ-১৬ যুদ্ধবিমান ওড়ানোতে বেশ আগ্রহী ছিলেন।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে বলেছেন, তিনজনের মধ্যে একজন অ্যান্ড্রি পিলশচিকভ যিনি একজন ইউক্রেনীয় অফিসার। যিনি দেশকে ব্যাপকভাবে সাহায্য করেছেন।
এ বিষয়ে দেশটির বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত পিলশ্চিকভকে বলেছেন, নিহতদের একজন ইংরেজিতে সাবলীল ছিলেন এবং গত ডিসেম্বরে ‘মেগা ট্যালেন্ট’ ও সংস্কারের নেতা হিসাবে ২৯ বছরের ওই পাইলটের সাক্ষাৎকার নিয়েছিল রয়টার্স।
এদিকে দুই যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনায় ফ্লাইট প্রস্তুতির নিয়ম লঙ্ঘন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস।
তদন্ত সাপেক্ষে শিগগিরই বিস্তারিত আলোচনা করে ঘটনার বিষয়ে স্পষ্ট ব্যাখা করা হবে বলে জানিয়েছেন জেলেনস্কি।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন