editor
প্রকাশিত: 6:46 PM, August 27, 2023
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর স্মরণে আগামী (১ সেপ্টেম্বর) শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সফলের লক্ষ্যে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ আগস্ট) ২টায় এমসি কলেজস্থ কলাভবনের কনফারেন্স রুমে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের পরিচালনায় প্রস্তুতি সভায় সিলেট জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন উপজেলা, পৌরসভা, কলেজ শাখার সভাপতি/সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।
এসময় সিলেট থেকে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী নিয়ে ছাত্রসমাবেশে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ব্যাপারে সার্বিক প্রস্তুতি নিতে দায়িত্বশীল নেতাকর্মীদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও ছাত্র সমাবেশের সংবাদ যাতে শিক্ষার্থীদের নিকট যথাযথভাবে পৌছায় সেজন্য প্রত্যেক উপজেলায় মাইকিং, স্কুল, কলেজ, মাদ্রাসায় লিফলেট বিতরণ এবং প্রচার মিছিল করার নির্দেশ দেয়া হয়।
প্রস্তুতি সভা শেষে সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট এমসি কলেজ ও সরকারি কলেজ শাখার উদ্যোগে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে এক বিশাল প্রচার মিছিল বের করা হয়।
এস এ
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না