editor

প্রকাশিত: 8:00 PM, June 6, 2023

বিয়ানীবাজারে অস্ত্র মামলায় সিপিবি নেতার ১০ বছরের সাজা

বিয়ানীবাজারে অস্ত্র মামলায় সিপিবি নেতার ১০ বছরের সাজা

স্টাফ রিপোর্টারঃ
বিয়ানীবাজার পৌর শহরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলার রায় দীর্ঘ ৮ বছর পর ঘোষণা করেছেন মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সিলেট। আজ (৬ জুন) মঙ্গলবার ঘোষিত রায়ে মামলার প্রধান আসামী সিপিবি নেতা মোহাম্মদ দিনার হোসেন কে দোষী সাব্যস্থ করে সাজা প্রদান এবং অপর আসামী কে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
জানা যায়, বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া গ্রামের আলী হোসেন এর পুত্র মোহাম্মদ দিনার হোসেন স্থানীয় পৌর শহরে একজন মুদি দোকানের ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যবসার পাশাপাশি ‘বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’ (সিপিবি) এর একজন সদস্য হিসেবে ঐ সংগঠনের রাজনৈতিক কর্মকান্ডের সাথে সক্রিয় ভাবে সম্পৃক্ত ছিলেন। সেই সুবাধে ক্ষমাতসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সাথে তৎসময়ে তার রাজনৈতিক বিরোধ সৃষ্টি হয়। ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি রাত প্রায় ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার একদল পুলিশ মোহাম্মদ দিনার হোসেন এর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। সে সময় দোকানের ভিতর তল্লাশীর এক পর্যায় তাড়িয়ার পিছনে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এ সময় দোকানের মালিক সিপিবি নেতা মোহাম্মদ দিনার হোসেন ও দোকানের কর্মচারী রফিক উদ্দিন কে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ বাদী হয়ে অবৈধ অস্ত্র ও গুলি রাখার অপরাধে গ্রেফতারকৃত দুজন কে আসামী করে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে। মামলা নং ১০, তারিখ ২০/০২/২০১৫ইং। পরে গ্রেফতারকৃত আসামীদের আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। দীর্ঘ প্রায় ৬ মাস কারাভোগের পর ঐ দুই আসামী জামিনে মুক্তি লাভ করেন।
আইনী প্রক্রিয়া ও মাননীয় আদালতে বিচার কাজ শেষে দীর্ঘ প্রায় ৮ বছর পর অবশেষে এই মামলার রায় ঘোষণা করা হলো। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সিলেট এর মাননীয় বিচারক মোঃ মাহবুবুর রহমান আজ মঙ্গলবার এই মামলার রায় ঘোষনা করেন। ঘোষিত রায়ে মামলার প্রধান আসামী মোহাম্মদ দিনার হোসেন কে দোষী সাব্যস্থ করিয়া ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অপর আসামী দোকান কর্মচারী রফিক উদ্দিন এর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়।
রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্র পক্ষের আইনজীবি পিপি এডভোকেট নিজাম উদ্দিন বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট। এই রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
আসামী পক্ষের আইনজীবি এডভোকেট মোঃ আবুল কাশেম বলেন, রায়ে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। রাজনৈতিক বিরুধের জের ধরে ক্ষমতাসীন দলের প্রভাবে ষড়যন্ত্রমূলক ভাবে সাজানো মিথ্যে মামলায় মিথ্যে সাক্ষির ভিত্তিতে আমার মক্কেল কে দোষী সাব্যস্থ করা হয়েছে, এই রায়ে স্পষ্টত ক্ষমতাসীনদের প্রভাব পরীলক্ষিত হয়েছে। তাই এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপীল করবো।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়