editor

প্রকাশিত: 1:00 PM, August 29, 2023

এক সড়কেই দেখা যাবে ২৩ পর্যটন স্পট

এক সড়কেই দেখা যাবে ২৩ পর্যটন স্পট

ডিএসএস ডেস্ক :: সিলেটের পর্যটনের অপার সম্ভাবনাকে আরো গতিশীল করা হচ্ছে। নান্দনিক রূপে ঢেলে সাজানো সরকারি প্রক্রিয়া শুরু হয়েছে। সিলেটকে বলা হয় প্রকৃতি কন্যা। পাহাড়, টিলা সবুজের সমারোহ, নূড়ি পাথরের স্বচ্ছ জলরাশি পাথরের সাথে গড়িয়ে পড়া পানি, চা-বাগানের দিগন্ত জোড়া সবুজের ভান্ডার, মায়াবি ঝর্ণার গড়িয়ে পড়া পানির মনোমুগ্ধকর সকল দৃশ্যাবলিই দেখা যায় সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য নির্ভর প্রতিটি স্পটে। এই সিলেটেই রয়েছে বাংলাদেশের মিঠা পানির একমাত্র জলাবর্ণ রাতারগুল সোয়াম ফরেষ্ট। প্রতিদিন সড়ক, নদী কিংবা আকাশ পথে সিলেট বেড়াতে আসেন হাজার, হাজার পর্যটক দর্শনার্থী।

সিলেটে বেড়াতে আসা পর্যটক দর্শনার্থীদের পছন্দসই পর্যটন এলাকার মধ্যে রয়েছে জাফলং, বিছনাকান্দি,পান্তুমাই, রাতারগুল প্রভৃতি পর্যটন স্পটে ঘুরে বেড়ান আগন্তক দর্শনার্থীরা। সিলেটের পর্যটন শিল্পকে আকর্ষণীয় এবং নান্দনিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের উদ্যোগের অংশ হিসাবে একটি যুগান্তকারী পদক্ষেপ নেয়া হয়েছে।

সিলেটের ৪ আসনের সংসদ সদস্য সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির দিক নির্দেশনায় সিলেটের জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার প্রেরিত ২০২৩ সালের জেলা প্রশাসক সম্মেলনে প্রস্তাবের প্রেক্ষিতে জাফলং থেকে কোম্পানিগঞ্জ সাদা পাথর পর্যন্ত একটি সড়ক তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।

এলজিইডির মাধ্যমে উক্ত সড়ক উক্ত সড়ক দ্রুত তৈরিতে নির্দেশ দিয়েছেন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসি সম্মেলনে এ সংক্রান্তে সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনা সম্বলিতপত্র উপ-সচিব নাজমিন ওয়ারেছ স্বাক্ষরিত স্মারক নং- ৩৫.০০.০০০০.০৫.১৪.০২১.১৯-৯০, তারিখ ঃ ২৪/০৪/২০২৩ ইং সিলেট প্রশাসনের হস্তগত হয়।

সিলেটে বেড়াতে আসা পর্যটক দর্শনার্থীদের ভ্রমণকে সহজতর এবং আরামদায়ক করণে সরকার প্রধান নির্দেশিত সড়কটি বাস্তবায়িত হলে সিলেটে বেড়াতে আসা পর্যটকরা একটি সড়কে যাতায়াত করে ২ দিনে ২৩টি পর্যটন স্পট ঘুরে দেখতে পারবেন। পর্যটনের মাধ্যমে অর্থনৈতিক পরিবর্তনের একটি মাইলফলক হয়ে দাঁড়াবে সড়কটি। জাফলং থেকে ভোলাগঞ্জ সাদা পাথর প্রতি মধ্যে পান্তুমাই, বিছনাকান্দি, রাতারগুল, শ্রীপুর, শাপলা বিল, লাক্কাতুড়া চা বাগানসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা যাবে। এই সড়ক নির্মাণের ফলে পর্যটন শিল্প বিকশিত হবে। পর্যটন শিল্পে সরকারি এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পাবে। হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, কটেজ, রিসোর্ট, পার্কসহ বিভিন্ন পযর্টন স্থাপন গড়ে উঠার পাশাপাশি অত্রাঞ্চলের স্থানীয় মানুষের কর্মস্থানের বিশাল সুযোগ তৈরি হবে।

এ ব্যাপারে কথা হলে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, সিলেটের পর্যটন ব্যবস্থাপনাকে সুন্দর করে গড়ে তুলতে সরকারের ধারাবাহিক উদ্যোগের আওতায় জাফলং থেকে কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যন্ত একটি সড়ক নির্মাণে সরকারের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সড়কটি বাস্তবায়িত হলে ১ সড়ক দিয়েই ২দিনে ২৩টি স্পট ঘুরে দেখতে পারবেন পর্যটক দর্শনার্থীরা। পাশাপাশি স্থানীয় একটি বৃহৎ জনগোষ্ঠী পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে জড়াতে পারবেন। একটা বিকল্প কর্মসংস্থান হিসেবে অত্রাঞ্চলের জনসাধারণের কাছে উক্ত সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়