editor
প্রকাশিত: 3:37 PM, August 29, 2023
ডিএসএস ডেস্ক :: তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেওয়া ৩ বছরের সাজা স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। তাকে এবার জামিনে ছেড়ে দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) আদালতের দুই সদস্যের বেঞ্চ এই রায় দেওয়ার পরপরই অ্যাটোক কারাগারে বন্দি থানা ইমরানকে জামিন দিয়ে মুক্তি দিতে বলা হয়।
আদালত পাকিস্তান গেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানকে মুক্তি দিতে নির্দেশ দিলেও মঙ্গলবারই তিনি মুক্তি পাচ্ছেন কিনা, তা নিশ্চিত নয়। কেননা, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা চলমান, সেগুলোতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
এক্সপ্রেস ট্রিবিউন, জিও নিউজ, ডনের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব মামলায় ইমরান গ্রেপ্তার হয়েছেন, সবগুলো থেকেই তাকে জামিন পেতে হবে। তবে, তোশাখানা মামলায় তার সাজা স্থগিত হয়েছে, এটি ইমরানের জন্য বড় বিজয়।
প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য মামলাগুলো থেকে ইমরানকে জামিন পেতে মঙ্গলবারই তার আইনজীবীরা আবেদন করেছেন।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে ইসলামাবাদ আদালত তোশাখানা মামলায় ইমরানকে দেওয়া তিন বছরের সাজা স্থগিত করেন। এর আগে গত ২৩ আগস্ট এ মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছিল, সেটিতে ‘গুরুতর ত্রুটি’ ছিল বলে জানান পাকিস্তানের সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ। পরবর্তীতে এ নিয়ে পর্যবেক্ষণের পর ইসলামাবাদ আদালতকে তার করণীয় বাস্তবায়নের নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। সে ধারাবাহিকতায় এ মামলা থেকে দেওয়া সাজা স্থগিত হলো ইমরানের।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন