editor
প্রকাশিত: 7:09 PM, August 29, 2023
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর উদ্যোগে জালালাবাদ লিভার ট্রাস্ট এর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) সিলেট সিটি কর্পোরেশন ১০ নম্বর ওয়ার্ডের মজুমদার পাড়া এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রধান করেন সিলেটের কৃতি সন্তান, মানবিক চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান, জালালাবাদ লিভার ট্রাস্ট এর চেয়ারম্যান, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর চেয়ারম্যান, চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল সহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের ১৫ জন স্বনামধন্য চিকিৎসক প্রায় ৩০০ জন রোগীকে চিকিৎসা প্রদান করেন।
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন এর সভাপতিত্বে ও সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের মো. শহিদুল ইসলাম ও উৎফল বড়ুয়ার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের কাউন্সিলর রুহেনা খানম মুক্তা, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী মোহাম্মদ রফিকুল আলম, আছমা বেগম, আবদুল হান্নান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক আব্দুল আলিম (আলম), সালমা বেগম (সুমি) হাজেরা বেগম, দিলু বড়ুয়া প্রমুখ।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না