editor
প্রকাশিত: 7:37 PM, August 29, 2023
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় অনুষ্ঠিত হয়েছে সিলেট বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগীতা। উপজেলার ভাটেরা ইউনিয়নের হরিপুর লতিফিয়া সাত্তার সামেলা হাফেজিয়া ইবতেদায়ী ও এতিমখানার উদ্যোগে প্রতিযোগীতায় সিলেট বিভাগের ৬৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
২৯ আগষ্ট মঙ্গলবার দিনব্যাপী প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আব্দুস ছমেদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রতিযোগীতার শেষ পর্বের অনুষ্ঠানে প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন প্রধানমন্ত্রী’র প্রটোকল অফিসার -২ মো: আবু জাফর রাজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ,জেলা পরিষদ সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু প্রমুখ। পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রতিযোগীতার শেষ পর্বে ১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন মৌলভীবাজারের মারকাযুত তালিমিল কুরআনের প্রতিযোগী মুহিবুল্লাহ মাছুম,দ্বিতীয় স্থান অধিকার করেন মৌলভীবাজারের জাবালে নূর মাদরাসার প্রতিযোগী মোঃ আবু তালহা আনহার, তৃতীয় স্থান অধিকার করেন গোলাপগঞ্জ উপজেলার আয়শা সিদ্দিকা (রাঃ) ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিযোগী মাসুদুজ্জামান।
এ সময় বিজয়ী প্রতিযোগীদের মধ্যে নগদ অর্থ ও সম্মাননা পুরষ্কার তুলে দেওয়া হয়। ১ম পুরষ্কার ৭০ হাজার টাকা,২য় পুরষ্কার ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ৪০ হাজার টাকাসহ ১০ জন জন প্রতিযোগীকে পুরস্কিত করা হয়।
প্রতিযোগীতা অনুষ্ঠানে সহযোগিতা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল জব্বার সিদ্দিকী ও আব্দুল কুদ্দুস সিদ্দীকী।
এস এ
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না