editor

প্রকাশিত: 9:08 PM, August 29, 2023

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ছাড়া নির্বাচন হবে না : কাইয়ুম চৌধুরী

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ছাড়া নির্বাচন হবে না : কাইয়ুম চৌধুরী
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি জনগণের পাশে থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। আমরা ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি। এ দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার পেতে আন্দোলন চলছে। নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জনগন রাজপথের ফায়সালায় সমর্থন জানাচ্ছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ছাড়া নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। বিএনপির নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের পতনের দাবীতে এক দফার আন্দোলনে সিলেট বাসী আমাদের পাশে দাড়িয়েছেন। ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। জনগনের বিজয় সুনিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে।
মঙ্গলবার বিকেলে কেমুসাস এর হলরুমে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত যৌথ প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এড. আশিক উদ্দিন আশুক, সহসভাপতি মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদি।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শের দেশের বৃহত্তর রাজনৈতিক দল। দেশের সকল সংকটে বিএনপির গৌরবময় ভূমিকা রয়েছে। তাই যতই টালবাহানা করা হোক না কেন বিএনপিকে রেখে এদেশে কোন নির্বাচন হতে পারে না। দেশবাসী আজ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তাদের পতন সুনিশ্চিত ইনশাআল্লাহ।
সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- ফখরুল ইসলাম ফারুক, একেএম তারেক কালাম, ইকবাল বাহার চৌধুরী, শহিদ আহমদ চেয়ারম্যান, নজমুল হোসেন পুতুল, শাহাব উদ্দিন আহমদ, সামিয়া বেগম চৌধুরী, লিলু মিয়া চেয়ারম্যান, মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈনুদ্দিন সুহেল, জিয়াউল হক জিয়া, মোঃ নজিবুর রহমান নজিব, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, সুরমান আলী, মুর্শেদ আহমদ মুকুল, নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, এড. মোমিনুল ইসলাম মোমিন, আবুল কাশেম, মাহবুবুল হক চৌধুরী, শাকিল মোর্শেদ, এড. আল আসলাম মুমিন, আলী আকবর, আজিজুর রহমান, মাহবুব আলম, আহাদ চৌধুরী শামীম, মির্জা সম্রাট, আফসর খাঁন, দেলোয়ার হোসেন দিনার, রফিকুল ইসলাম রফিক, তফাজ্জল হোসেন বেলাল, সৈয়দ আমির আলী, শাহীন আলম জয়, আকবর হোসেন, ফাহিমা আহাদ কুমকুম, হাসান মঈন উদ্দিন আহমদ, সুহেল ইবনে রাজা, সোহেল মাহমুদ, কামরুল হাসান, আজিজ খাঁন সজীব প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়