editor
প্রকাশিত: 11:18 AM, August 30, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: প্রতিবন্ধি, হিজরা, দলিত এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ক্ষমতায়, মানবাধিকার সহ মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই লক্ষে ২৯ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলার পরিষদের হলরুমে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার একে আজাদ ভূইয়ার সভাপতিত্বে এবং এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হালিমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন জৈন্তাপুর এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারপার্সন সাংবাদিক গোলাম সরওয়ার বেলাল, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির চেঞ্জ এজেন্ট সুবীর চক্রবর্তী, মোঃ জাহিদুল ইসলাম, ট্রায়বাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (TWA) এর চেয়ারম্যান ক্লেমেন্ট চিশিম বর্ষা, সাংবাদিক হোসেন মিয়া, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির চেঞ্জ এজেন্ট জাহানারা বেগম, ববিতা সুচিয়াং, শেলী রানী দেব, কাওসার আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আল বশিরুল ইসলাম বলেন আমাদের দেশে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে, অথচ বিভিন্ন কারনে প্রকৃত সুবিধাভোগীরা অনেকাংশে অধিকার বঞ্চিত। অনেকে প্রকৃত প্রতিবন্ধি নয় তার পরও ভাতা পাওয়ার জন্য চেষ্টা চালায় এবং তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রভাবিত করে। বর্তমান সরকার ইতোমধ্যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী মাঝে বিভিন্ন রকম সহায়তা প্রদান করেছে। বিশেষ করে জৈন্তাপুর উপজেলার অসংখ্য শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল সহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এসকল কার্যক্রমে ভূমিকা রাখায় তিনি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং সকল চেঞ্জ এজেন্টকে ধন্যবাদ জানান।
উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন বলেছেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ কেনো পিছিয়ে থাকবে। একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাদের অধিকার সুরক্ষায় ওয়েভ ফাউন্ডেশন, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কার্যক্রমকে আরো গতিশীল করতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না