editor
প্রকাশিত: 11:22 AM, August 30, 2023
কানাইঘাট প্রতিনিধি :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কানাইঘাট উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের বরাদ্দকৃত বন বিভাগের কাছ থেকে প্রাপ্ত এ ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা পরিষদ সদস্য মস্তাক আহমদ পলাশ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমদের সভাপতিত্বে ও সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি খালেদ আহমদ স্বাধীনের পরিচালনায় চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামীম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুজাদ্দিদ হোসাইন, জেলা যুবলীগ নেতা রহিম চৌধুরী।
বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারওয়ানুল করিম, সাংগঠনিক সম্পাদক তুশার সালেহ। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহফুজ আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহবুবুল আলম তানিম, সাংগঠনিক সম্পাদক সালমান স্বাধীন, দপ্তর সম্পাদক সাকিব আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা আল-আমিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল করিম আফজাল, সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি সিদ্দিকী ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরান আহমদ প্রমুখ।
ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মস্তাক আহমদ পলাশ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু দেশকে সবুজে পরিনত করতে সর্বপ্রথম বৃক্ষ রোপন কার্যক্রমের সূচনা করেন। এরপর থেকে আওয়ামীলীগ সরকার যতবার ক্ষমতায় গিয়েছে সারা দেশে প্রতিবছর কোটি কোটি গাছের চারা রোপন করেছে। বর্তমান সময়ে জলবায়ুর প্রভাব থেকে দেশকে রক্ষা করার জন্য এরই ধারাবাহিকতায় শোকের মাস আগস্টে সারাদেশে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
বৃক্ষরোপনের কর্মসূচী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ গ্রহণ করায় সংগঠনের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানিয়ে লেখাপড়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে ছাত্রলীগের নেতাকর্মীদের মানুষের পাশে থেকে কাজ করা সহ বৃক্ষরোপন কার্যক্রমে মানুষকে উদ্ভুদ্ধ করার আহ্বান জানান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না