editor
প্রকাশিত: 7:03 PM, August 30, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট মহানগরীর পীরমহল্লা থেকে ১৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে পীর মহল্লা আবাসিক এলাকার প্রভাতী ৪১/সি বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছে থেকে ইয়াবা বিক্রীর নগদ ৫০ হাজার টাকা ও রশিদ বই জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি জানান, নগরীর আম্বরখানা এলাকায় ইয়াবার চালান হাতবদল হবে এমন গোপন সংবাদ পেয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশ অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ইয়াবা বিক্রীর নগদ ৫০ হাজার টাকা ও রশিদ বই জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, সিলেটের জকিগঞ্জের মানিকপুর গ্রামের মৃত মোজ্জামিল আলী ছেলে ও বর্তমানে নগরীর পূর্ব পীরমহল্লা, প্রভাতী-১১৯/ সি বাসিন্দা মাহবুবুর রহমান (৪৫), বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের মৃত জবেদ আলীর ছেলে আজির উদ্দিন (৩০) ও সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাসেল আহমদ (৩২)।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর পীর মহল্লা ওই বাসায় অভিযান চালিয়ে আরও ৯ হাজার ৬শ’ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়