editor

প্রকাশিত: 5:35 PM, August 31, 2023

রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের ডেঙ্গু সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন ও বৃত্তি প্রদান

রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের ডেঙ্গু সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন ও বৃত্তি প্রদান

সিলেট নগরীর টুলটিকরস্থ হাজী সফিক উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক বিলবোর্ড স্থাপন ও একজন মেধাবী ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের পক্ষ থেকে এ বৃত্তি প্রদান করা হয়।

রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. তানবিরুল আরেফিনের সভাপতিত্ব ও সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী জেলা ৩২৮২ এর গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান পিএইচএফ বি এমডি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী জেলা ফাস্ট লেডি পিপি রোটারিয়ান সামিনা ইসলাম এমপিএইচএফ, ডেপুটি গভর্নর পিপি রোটারিয়ান আতিকুর রেজা চৌধুরী পিএইচএফ এমসি, জেলা এরিয়া ডিরেক্টর রোটারিয়ান সামসুল হক দিপু। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের পিপি রোটারিয়ান অধ্যক্ষ সাখাওয়াত হোসেন আজাদ পিএইচএফ। স্কুলের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রোটারিয়ান জুনেদ আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান দেলোয়ার হোসেন, রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ পিএইচএফ, রোটারিয়ান পিপি বিধু ভূষন ভট্টচার্য্য এমপিএইচএফ, আই পিপি ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন আরএফএসএম, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান সেলিনা আক্তার পিএইচএফ, ভাইস প্রেসিডেন্ট-২ রোটারিয়ান বাহা উদ্দিন বাহার, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ, ক্লাব সেক্রেটারি এসএমজি কিবরিয়া, সার্জেন্ট এটআর্মস রোটারিয়ান ফারুক আহমেদ আরএফএসএম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান বাহা উদ্দিন বাহার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোটারী জেলা ৩২৮২ এর গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান পিএইচএফ বি এমডি বলেন, রোটারী ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। রোটারিয়ানরা সমাজের অবহেলিত মানুষের কল্যাণ সাধনে তাদের নিজের অর্থ খরচ করে কাজ করেন।

তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রীদেরকে পড়াশুনার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে। তাদেরকে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি রোটারি মিডটাউনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করায় ক্লাব সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি রোটারী জেলা ফাস্ট লেডি পিপি সামিনা ইসলাম এমপিএইচএফ ছাত্র ছাত্রীদের মধ্যে প্রেরনা ও সচেতনতা মূলক লিফলেট প্রদান করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি রোটারী গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান পিএইচএফ বি এমডিরোটারিয়ান আই পিপি ইন্জিনিয়ার ইমাদ উদ্দিন আরএফএসএম এর সৌজন্যে বিদ্যালয়ের ৭ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী তাহমিনা বিনতে ইসলামকে বৃত্তির চেক হস্তান্তর করেন। এর আগে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. তানবিরুল আরেফিন আরএফএসএম এর সৌজন্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিলবোর্ড উদ্বোধন করেন রোটারী গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান পিএইচএফ বি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না