editor
প্রকাশিত: 7:01 PM, August 31, 2023
নিজস্ব প্রতিবেদক
২০২১ সালের ১১ মার্চ সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মারা যান। এরপর ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
পরে ওই বছরের ৪ সেপ্টেম্বর আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়ে সিলেট-৩ আসনের সাংসদ হন হাবিবুর রহমান হাবিব। কিন্তু নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের কারেণ আলোচনায় রয়েছেন তিনি। গত দুবছরে এলাকায় নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে মনোযোগী হলেও সংসদে বিদ্যুৎ বিল বাড়ানোর প্রস্তুাব, সাবেক এমপি মাহমুদ-উস-সামাদের ব্যক্তিগত রিসোর্টকে নিয়ে নেতিবাচক মন্তব্য ও মহানগর আওয়ামী লীগের এক শীর্ষ নেতার সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনাসহ বিভিন্ন বক্তব্য এবং কাজে একের পর এক সমালোচনার জন্ম দিয়ে চলেছেন এমপি হাবিব।
ঔদ্ধত্য, দুর্ব্যবহার ও বিতর্কিত মন্তব্যের কারণে উপনির্বাচনে বিজয়ী হওয়া আওয়ামী লীগের এই এমপিকে নিয়ে কানাঘুষা আছে দলের ভেতরেও।
সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে বিজয়ী হন আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরী। ২০২১ সালের ১১ মার্চ টানা তিনবারের এই এমপির মৃত্যু হলে নেতাকর্মীরা আশা করেছিলেন, উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তে দলীয় মনোনয়ন পেয়ে এমপি হন যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। এর পর তিনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করলেও দলের মধ্যে তাকে নিয়ে তৈরি হয় বিভক্তি।
আসন্ন নির্বাচনেও এই আসনে দলীয় মনোনয়ন চাইবেন হাবিবুর রহমান হাবিব। তবে দলের মধ্যে এবার তাকে পড়তে হবে শক্ত প্রতিদ্বন্দ্বিতায়। এরই মধ্যে মাঠে নেমেছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী অর্ধডজন নেতা। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী দুলাল, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আসম মিসবাহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা ও দায়রা জজ আদালতের পিপি নিজাম উদ্দিন, ম্যানচেস্টার আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি স্যার এনাম উল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ এবং সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মনির হোসেন, আব্দুর রকিম মন্টু, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা দেওয়ান গৌছ সুলতান আছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর তালিকায়।
দলীয় হিসাবে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা একাধিকবার নির্বাচিত হয়েছেন এই আসন থেকে। ১৯৭৩ সালে আওয়ামী লীগের আব্দুর রইছ, ১৯৭৯ সালে বিএনপির দেওয়ান শামসুল আবেদিন, ১৯৮৬ সালে পনেরো দলীয় জোটের মোহাম্মদ হাবিবুর রহমান, ’৮৮, ৯১ ও ৯৬ সালে জাতীয় পার্টির আব্দুল মুকিত খান এবং ২০০১ সালের নির্বাচনে বিএনপির শফি আহমেদ চৌধুরী এই আসনের এমপি নির্বাচিত হন। পরে তিন মেয়াদে নির্বাচিত হন আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরী। বিএনপি ও জাতীয় পার্টিরও তাই কড়া নজর এই আসনের দিকে।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বিএমএ’র মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, আমি আমার কর্মজীবন এবং ছাত্রজীবনে দেশের মানুষ ও আওয়ামী লীগের জন্য কাজ করার চেষ্টা করেছি। তিন উপজেলার মানুষের সঙ্গেই আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। মহান মুক্তিযুদ্ধে আমার পরিবারের সার্বিক অবদানের কারণে এলাকার মানুষ আমাদের ভালোবাসে। এসব বিবেচনায় আমি দলীয় মনোনয়ন চাইব। দলীয় মনোনয়ন পেলে আমার এলাকার বাসিন্দারা আমাকে নিরাশ করবেন না, এটা নিশ্চিত।
আসনটির বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব দলীয় মনোনয়নের ব্যাপারে এবারও আত্মবিশ্বাসী। তাকে নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, করোনাকালীন সময়ে ভোট দিয়ে এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছেন। এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের কারণে আমার জনপ্রিয়তা আরও বেড়েছে। এ জন্য বিশেষত সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে অনেকে অপপ্রচার চালান বা ভুল তথ্য দেন। এতে হয়তো তাদের পেজের দর্শক বাড়ে। তবে জনগণ আওয়ামী লীগ ও আমার সঙ্গে আছেন।
সিলেট-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২২ হাজার ২৯৩ জন। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা একাধিকবার নির্বাচিত হওয়ায় অনেকে বলে থাকেন- এই আসনের ভোটারদের মধ্যে ভাসমান ভোটারের সংখ্যা বেশি। তাই দলের চেয়েও তারা গুরুত্ব দেন প্রার্থীর যোগ্যতাকে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়