editor

প্রকাশিত: 12:08 PM, September 1, 2023

ড. ইউনূসের বিচার পর্যবেক্ষণে সরকারের আহ্বানে সাড়া ওবামা ও হিলারির

ড. ইউনূসের বিচার পর্যবেক্ষণে সরকারের আহ্বানে সাড়া ওবামা ও হিলারির

7

অনলাইন ডেস্ক
অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিচার পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়েছে বারাক ওবামা ও হিলারি ক্লিনটন। বাংলাদেশে আসতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এ কথা বলেন।

তিনি বলেন, নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মামলা পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশে আসতে আগ্রহী।

7

তিনি আরও বলেন, ওনাদেরকে (ওবামা ও হিলারি) জানানো হয়েছে। এই ইন্টারভিউ সম্পর্কে তারা জেনেছে। কিন্তু ওনাদের আসতে হলে তো একটা জিনিসকে শেষ করে দিয়ে আসতে হবে। ডাকলেই তো তারা আসতে পারবে না। মামলাগুলো নিয়ে বক্তব্য আনা হয়েছে। তারা এসে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই মামলা ভেতরে কোনো সারবস্তু নাই।

এদিকে শ্রম আদালতে সরকারের পক্ষ নিয়োগ পাওয়া আইনজীবী আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ড. ইউনূসের বিচার পর্যবেক্ষণ করতে যারা আসবেন তাদের স্বাগতম। কিন্তু আদালত অনন্তকাল বসে থাকবে না।

তিনি বলেন, তারা যদি আমাদের সঙ্গে স্বাধীনভাবে বসে তাহলে আমরা বসবো। তারা আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে বসতে পারে কিংবা থার্ড পার্টির সঙ্গে বসতে পারে। আমরা সবসময় এটাকে স্বাগত জানাই। তবে এই জন্য আমি দীর্ঘদিন বসে থাকতে পারব না। যত তাড়াতাড়ি সম্ভব তাদের আসাটা আমাদের জন্য ভালো।

8

এদিকে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এখন পর্যন্ত ১৬৮টি মামলা বিচারাধীন রয়েছে। যার মধ্যে দুটি ফৌজদারী ও বাকিগুলো শ্রম আইন লঙ্ঘনের মামলা। এ ছাড়াও তার বিরুদ্ধে কর গড়মিলের মামলা হাইকোর্টে বিচারাধীন।

7

তার বিচারাধীন মামলাগুলো হলো-

গ্রামীণ টেলিকমের ৬৪টি, গ্রামীণ কল্যাণের ৬৯টি, গ্রামীণ কমিউনিকেশনের ২৫টি, গ্রামীণ ফিসারিজের ৮টি, ইনকাম ট্যাক্সের ৮টি ও ফৌজদারী ২টিসহ মোট ১৬৮টি মামলা।

এদিকে শ্রম আদালতে ড. ইউনূসের বিচার শুরু হওয়ার পর থেকেই বিবৃতির পর বিবৃতি আসছে বিদেশ থেকে। বারাক ওবামা, হিলারি ক্লিনটনসহ নোবেলজয়ী সব পক্ষের দাবি বিচার বন্ধের। তবে সরকার বিষয়টি নিয়ে তাদের বক্তব্য স্পষ্ট করেছে।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

8 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

5 মো: আল-আমিন মিয়া 2 সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

2 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

2 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

3 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

4 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
7