editor
প্রকাশিত: 5:32 PM, September 1, 2023
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা:
সিলেট তামাবিল জাফলং সড়কের জৈন্তাপুর (হরিপুর) করিচেরপুল এলাকায় ক্যারিকাব গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন।
গত ১লা সেপ্টেম্বর শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে এই দুঘর্টনা ঘটে।
নিহত ব্যক্তি চারিকাটা ইউনিয়নের নয়াখেল দক্ষিন গ্রামের বাসিন্দা এনায়েত উল্লার পুত্র লোকমান আহমদ (৭০) বলে জানাগেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গাড়ি’তে ভারতীয় অবৈধ চিনি ভর্তি থাকায় দ্রুত গতিতে ছিল।
গাড়ির নম্বর (সিলেট-ছ-১১-১৭৩৬)। খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ দুঘর্টনাস্থলে ছুটে যান। স্থানীয় জনতার সহযোগিতায় নিহত বৃদ্ধের লাশ উদ্বার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসা হয়।
জৈন্তাপুর মডেল থানার পুলিশ হাসপাতালে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। নিহত লোকমান আহমদের আত্মীয় স্বজন ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করতে প্রশাসনর সাথে যোগাযোগ করছেন। দুঘর্টনা কবলিত ক্যারিকাব গাড়ি’টি জব্ধ করা হয়েছে। ঘটনাস্থলে বৃদ্ধ নিহত হওয়ার কথা হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে। তবে তিনি এই গাড়ির যাত্রী কি না বা কেন তিনি সেখানে ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়