editor
প্রকাশিত: 6:13 PM, November 10, 2020
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: পুত্র শহীদ খান, শাহেল খান, সুমেল খানকে জড়িয়ে সতীনের পুত্রবধু রোশনা বেগমের মিথ্যাচারের প্রতিবাদে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন কুলাউড়া উপজেলার কলিমাবাদ গ্রামের মেহেরুন নেছা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য রাখেন মেহেরুন নেছা।
তিনি বলেন, তার ছেলে শাহেল খান শারিরীকভাবে প্রতিবন্ধী। সে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী ভাতা পায়। তার ছেলেদের বিরোদ্ধে মিথ্যা হয়রানিমূলক ৭টি মামলা করা হলেও তাদেরকে আদালত বেকসুর খালাস প্রদান করেছেন।
আরো বলেন, মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনকারী রোসনা বেগমের দেবর সুমন খান ভাটেরা রাবার বাগানের মামলায় দন্ডপ্রাপ্ত পলাতক আসামী। গত ২০১৮ সালের ৩ আগস্ট রোসনার দুই ছেলে রাজিব খান ও নাজিম খান স্থানীয় ফুলের তল বাজারে দেশীয় অস্ত্র দিয়ে ছেলে সুমেল খানকে হামলা করে। এ ঘটনায় তাদের বিরোদ্ধে মামলা রয়েছে (মামলা নং-২৭৬/২০১৮)। রোসনা বেগমের জুলুম-নির্যাতনের কারণে তার বড় ভাসুর সুজন খান নিজ বাড়ী ছেড়ে স্ব-পরিবারে অন্যত্র চলে যান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভোক্তভূগীর ছেলে শাহেল খান বলেন, তার একটি গাভী বিগত ২০১৮ সালে রোসনা বেগমের ছেলেরা মেরে ফেলে। পরে তারা গাভীর মূল্য ২০হাজার টাকা পরিশোধ করে। এরপর থেকে হিংসার বশবর্তী হয়ে এ ঘটনাগুলো ঘটাচ্ছে।
লিখিত অভিযোগে তিনি আরও বলেন, মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনকারী রোসনা বেগম, তার স্বামী কামাল খান, ছেলে নাজিম খান, রাজিব খান, রাখি খান, দেবর জুবেল খান, সুমন খান ও ছোট জাল সাজিয়া বেগম সহ মুখোশধারী কিছু ব্যক্তির কারণে তিনিও তার পরিবার আজ অসহায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বড় ছেলে শহীদ খান, মেঝো ছেলে শাহেল খান, ছোট ছেলে সুমেল খান ও তার সতীনের বড় ছেলে মৃত সুজন খানের পুত্র মো. ফরহাদ খান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন