editor
প্রকাশিত: 11:09 AM, September 2, 2023
অনলাইন ডেস্ক
বাংলাদেশে সিনেমার শুটিং করতে এসেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ঢাকায় নেমেই ৩০শে আগস্ট কক্সবাজারের উদ্দেশ্যে উড়াল দেন এ নায়িকা। তিনি সেখানে ‘ছায়াবাজ’- সিনেমার একটি গানের দৃশ্যের শুটিং করছেন। ছবিতে তার নায়ক জায়েদ খান। প্রথমবার বাংলাদেশের ছবিতে অভিনয় ও এখানকার আতিথেয়তায় দারুণ মুগ্ধ বলে জানিয়েছেন তিনি। সায়ন্তিকা বলেন, প্রথমবার বাংলাদেশে এসেছি। শুটিংও শুরু করেছি। তাও আবার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে। অত্যন্ত মনোরম পরিবেশ এখানকার। মনেই হচ্ছে না যে শুটিং করছি।
খুবই ভালো লাগছে। সায়ন্তিকা যোগ করে বলেন, মনে হচ্ছে ছুটিতে ঘুরতে এসেছি এখানে। এত সুন্দরভাবে শুটিং চলছে যা ভাষায় ?প্রকাশ করতে পারবো না। সায়ন্তিকা বাংলাদেশের আতিথেয়তায়ও মুগ্ধ। তিনি বলেন, এদেশের মানুষ এক কথায় অসাধারণ। খুব অল্পতেই আপন করে নিতে জানে তারা। তাদের আপ্যায়ন ও আতিথেয়তার কথা কোনো দিনই ভুলতে পারবো না। এখান থেকে ফিরে গেলেও তাদের কথা মনে থাকবে আমার। প্রসঙ্গত, পারিবারিক গল্পের ‘ছায়াবাজ’- ছবিটি পরিচালনা করছেন তাজু কামরুল। এতে ডায়ানা চরিত্রে অভিনয় করছেন সায়ন্তিকা। কক্সবাজারের বিভিন্ন লোকেশনে টানা ১৫ দিন শুটিং চলবে ছবির।
3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
2 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
7 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
8 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
7 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
7 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
8 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা