editor
প্রকাশিত: 7:30 PM, September 3, 2023
স্কলার্সহোম মেজরটিলা কলেজে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর ১০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কলেজের ইনডোর অডিটোরিয়ামে এই রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। আইসিটি বিভাগের সহায়তায় বঙ্গবীর ওসমানীর জীবন ও কর্মের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের একাডেমিক ইনচার্জ প্রভাষক রাজন সরকার।
এম এ জি ওসমানীর ওপর বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া নিশি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ফয়জুল হক বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীর ভূমিকা অনস্বীকার্য এবং তাঁর জীবন বর্ণাঢ্য ও বিচিত্রতায় ভরপুর। দেশমাতৃকার প্রতি বঙ্গবীর ওসমানীর অগাধ ভালোবাসা এবং মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্ব, রণকৌশল, বিচক্ষণতা এবং ব্যক্তিগত জীবনে স্পষ্টবাদীতা, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে দেশাত্মবোধ ও নির্মোহ ব্যক্তিত্ব তৈরিতে অপরিসীম গুরুত্ব বহন করে।
তিনি আরো বলেন, বঙ্গবীর জেনারেল ওসমানী আমাদের বৃহত্তর সিলেটের সূর্যসন্তান, আমরা তাঁর জন্য গর্বিত।
তিনি এম এ জি ওসমানীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন