editor
প্রকাশিত: 12:33 PM, September 4, 2023
ডিএসএস ডেস্ক :: সুনামগঞ্জের মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে নৌকা ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত জেলের নাম নুরুল ইসলাম ওরফে করু মিয়া (৪৭)।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয়রা মশারি জাল টেনে নিখোঁজ জেলে করু মিয়ার মরদেহ উদ্ধার করেন।
রোববার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের সন্মুখের হাওর ছড়ার বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন কার্তিকপুর গ্রামের সামনের হাওর ছড়ার বিলে মাছ ধরতে যান ওই গ্রামের করু মিয়া, আজাহার মিয়া, শাহ্ জাহান মিয়া, রফিকুল ইসলাম ও দুলাল মিয়া। ম‚হুর্তেই ঝড়ো বাতাসের কবলে পড়ে তাদের মাছ ধরার নৌকাটি ডুবে যায়। পরে তাদের চিৎকার শুনে আশেপাশে থাকা জেলেরা ছুটে এসে আজাহার মিয়া, শাহ্ জাহান মিয়া, রফিকুল ইসলাম ও দুলাল মিয়াকে উদ্ধার করতে পারলেও করু মিয়াকে উদ্ধার করতে পারেনি।
পরদিন সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয়রা মশারি জাল টেনে নিখোঁজ জেলে করু মিয়ার মরদেহ উদ্ধার করে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমরান হোসেন জানান, ‘ওই ঘটনার সংবাদ পাওয়ার পর মধ্যনগর থানায় একটি জিডি করা হয়েছে এবং ঘটনাস্থলে ফোর্স পাঠানে হয়েছে। ‘
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়