editor
প্রকাশিত: 2:11 PM, September 4, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের ৭নং এলাকা নামক স্থানে পরিবেশ অধিদপ্তর সিলেট এক অভিযান পরিচালনা করে ট্রাক সহ ৪ জন শ্রমিককে আটক করে ২ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
গত (৩ সেপ্টেম্বর) রোববার ভোর ৬ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। সিলেটের পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক বদরুল হুদা সহ তাদের একটি টিম এই অভিযান পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তর পরিচালক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন টিলা কর্তনের সাথে জড়িত থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে (১) নজমুল আলম (৩৫), পিতা- সমছুল ইসলাম, সাং- শিখার খাঁ, ৬ মাসের কারাদন্ড ১ লক্ষ টাকা। (২) হালিম উদ্দিন (২২), পিতা- মুছা মিয়া, সাং- শ্যামপুর, ৩ মাসের কারাদন্ড ৫০ হাজার টাকা। (৩) আব্দুল মতিন (৬৫), পিতা- মৃত সুফী মিয়া, সাং- হরিপুর ১ লক্ষ টাকা। ( ৪) মকবুল হুসেন (৫৪), পিতা- মৃত তোতা মিয়া, সাং- হরিপুর (উৎলার পাড়) তাকে ৫ হাজার টাকা সহ ২ লক্ষ ৫৫ হাজার টাকা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ (খ) লঙ্গন করায় আসামীদের বিরুদ্ধে এই জরিমানা করেন। ১টি ট্রাক জব্ধ করে পরিবেশ অধিদপ্তরের জিম্মায় রাখা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বদরুল হুদা। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নমুনা সংগ্রহকারী শ্রী হরিপদ চন্দ্র দাশ ও মো. রুবেল মিয়া। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বদরুল হুদা জানান, টিলা-পাহাড় কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের চলমান অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন