editor
প্রকাশিত: 3:20 PM, September 5, 2023

প্রতীকী ছবি
ডিএসএস ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মসজিদের পুকুর থেকে মাওলানা আলাউদ্দিন নামে এক ইমামের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামে মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তিনি ওই মসজিদে ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন।
নিহত আলাউদ্দিনের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামে বাসিন্দা।
জানা যায়, গত ৮ মাস থেকে মাওলানা আলাউদ্দিন উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামেমসজিদ (বড়) মসজিদে ইমামতি করে আসছেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মক্তবের শিশুদের ছুটি দেন তিনি। মক্তবের দুই শিশু তার খাবার নিয়ে আসলে খাবার রেখে শিশুদের চলে যাওয়ার কথা বলে মসজিদের পুকুরে গোসল করতে নামেন তিনি।
পরে মসজিদের পুকুর ঘাটে তার কাপড় দেখে পরবর্তীতে মসজিদের পুকুরে গোসল করতে আসা মানুষেরা ইমামকে খোজাখুজি করে কোথাও পাননি। এ সময় পুকাশ জামে মসজিদ (বড়) পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সেলিম আহমদ সেখানে উপস্থিত হয়ে মসজিদের পুকুর থেকে ইমামের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামে মসজিদের ইমাম আলাউদ্দিনের মৃতদেহ মসজিদের পুকুর থেকে স্থানীয়রা উদ্ধার করে গোয়াইনঘাট থানায় খবর দেন। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক গোয়াইনঘাট থানার এসআই আকতার হোসেনকে ঘটনাস্থলে পাঠাই। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়