editor
প্রকাশিত: 6:30 PM, September 5, 2023
জাতীয় জনতা পার্টির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) নগরীর বাগবাড়ি নরসিংটিলায় অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বিভাগীয় সমন্বয় কারী আকলিছ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট জেলা কমিটির সাংগঠিক সম্পাদক আমিনুল ইসলাম বকুলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট তাহমিনুল ইসলাম খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা কমিটির সহ সভাপতি সেলিম আহমদ চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তুহিন আহমদ খান, মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, ইকবাল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক কিরণ দেবনাথ, আব্দুর রহিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনুল ইসলাম খান বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে এখন সময় এসেছে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ। এককভাবে কেউ ক্ষমতায় যেতে পারবেন না। সবার অংশগ্রহণে একটি সুষ্ট নির্বাচন হবে এটাই কাম্য। রাজনীতিবিদরা রাজনীতি করবেন একটি সমৃদ্ধ সংসদ দেশের জনগণকে উপহার দিবেন।
তিনি আরো বলেন, দেশ ও জনগণকে বাঁচাতে হলে সিন্ডিকেট ভাংতে হবে এবং সরকারকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি জনগণের ক্রয় সীমার মধ্যে রাখতে হবে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় জনতা পার্টির নেতাকর্র্মীকে অংশ নেয়ার লক্ষে প্রস্তুতি নেয়ার আহবান জানান।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন