editor
প্রকাশিত: 8:49 PM, September 5, 2023
সিলেট বিভাগীয় পর্যায়ে ৭দিন ব্যাপী সাতাঁর প্রশিক্ষণের উদ্বোধন
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, সবচেয়ে জনপ্রিয় শরীরচর্চার মধ্যে একটি হচ্ছে সাঁতার। শরীরচর্চা করলে যেমন মন ভাল হয়ে যায়, তেমনি সাঁতারে রয়েছে নানা উপকার। সাঁতার কাটলে শরীরের সব পেশি একসঙ্গে কাজ করে। গোটা শরীরের ব্যায়াম হয়। ওজন ঝরানোর জন্য এটি তাই খুব কাজের। দৌড়ের মতো সাঁতার চমৎকার একটি ব্যায়াম। পুরো শরীরের ব্যায়ামের জন্য সাঁতার খুবই উপকারী। যেকোনো বয়সের মানুষের জন্য শরীর সুস্থ রাখতে নিয়মিত সাঁতারের বিকল্প হতে পারে না। এটি অনেক রোগ হওয়ার আশঙ্কাও কমায়। তাই ভয় দূর করে শিখে নিতে হবে সাঁতার। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রছাত্রীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য লেখাপড়ার পাশাপাশি নানা ধরনের বিনোদনের ব্যবস্থা করে দিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের সুইমিং পুলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে এবং জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় সিলেট বিভাগীয় পর্যায়ে ৭দিন ব্যাপী সাতাঁর প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ সালমা বেগম।
উক্ত অনুষ্ঠানে ইউনিসেফের সিলেট জেলা প্রতিনিধি দেবাশীষ মন্ডল, মো: শফিকুল ইসলাম (সিপিসিএম), পলাশী মজুমদার (সিপিসিএম), ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ প্রশিক্ষণার্থীদের অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন। সিলেট জেলার ৫০ জন শিশু ও কিশোর-কিশোরী সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে