editor
প্রকাশিত: 12:18 PM, September 6, 2023
ডিএসএস ডেস্ক :: কানাইঘাটের চাঞ্চল্যকর কামিল হত্যা মামলার মূলহোতা তোতা মিয়াকে (৬০) গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে তাকে জৈন্তাপুরের সৈইয়া গ্রামের শাহাবুদ্দিনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো.সম্রাট তালুকদার।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর-কানাইঘাট সার্কেল সহকারী পুলিশ সুপার অলক কান্তি শর্মার দিক নির্দেশনায় ও কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীর আহমদের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সনজিত কুমার রায় সঙ্গীয় এসআই রাম চন্দ্র দেব, এসআই মাছুম আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে তোতো মিয়াকে গ্রেফতার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এজাহার নামীয় আসামী ভিকটিমের চাচা আলা উদ্দিন উরফে আলাই’র (৫৫) সাথে ভিকটিমের মনোমালিন্যতা সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত আসামি তোতা মিয়ার (৬০) পরিকল্পনা মোতাবেক আসামি আলা উদ্দিন, নিজাম, শরীফ, শাহিন, ছয়ফুল আলম, হারুন রশিদ গং ভিকটিম কামিল আহমদের জমিজমা দখলের পায়তারা করে আসছিল। গত তিনমাস পূর্বে আসামি ছয়ফুল আলম সৌদিআরব থেকে দেশে আসে।পরিকল্পনা মোতাবেক কামিলের সাথে পূর্বের বিরোধ নিষ্পত্তি করে, তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলে।
পরবর্তীতে পূর্ব পরিকল্পনা মোতাবেক গত ২১ আগস্ট রাত সাড়ে ১০টায় কামিল আহমদ গাছবাড়ী বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে নিজ বাণীগ্রামের সমছুর উদ্দিনেরর বাড়ির সামনে পৌঁছামাত্র ফাঁদ পেতে থাকা আসামিরা দা, রড, সুলফি, চাকু দিয়ে ভিকটিম কামিল আহমদকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে গুরুতর রক্তাক্ত ও হাড়ভাঙ্গা জখম করে। পরবর্তীতে মামলার বাদীনি শারমিন বেগম ভিকটিমকে ঘটনাস্থল হইতে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে ভিকটিম কামিল আহমদ মারা যান।
এব্যাপারে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো.সম্রাট তালুকদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তোতা মিয়া (৬০) ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়