editor
প্রকাশিত: 4:21 PM, September 6, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: জাতীয় সংসদ সদস্য সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ এখানে সবাই মিলেমিশে বসবাস করেন। আমাদের পরিচয় আমরা সবাই বাঙালী। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেছে।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি’তে আমাদের সবাই-কে এগিয়ে আসা প্রয়োজন।
বুধবার ( ৬ সেপ্টেম্বর) সকালে জৈন্তাপুর সদরে গোপনাথ মন্দিরে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মহাশোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস। এতে আরও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক, ইমরান আহমদ সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, গোয়াইনঘাট উপজেলার আলীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, সংস্কৃতিক বিষয়ক সম্পদক ও হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুলাল চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মকবুল আলী মঙ্গল, উপ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনজুর এলাহী সম্রাট।

অনুষ্ঠানে উপজেলে আওয়ামী লীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী সহ উপজেলা হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা সদরে জন্মাষ্টমী’র এক র্যালী বের করা হয়।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়