editor
প্রকাশিত: 4:55 PM, September 6, 2023
সিলটি ভাষা ও সিলটি নাগরি লিপি বিলুপ্তির পথে। এই ভাষাকে সার্বজনীন ও বাংলাদেশের অন্যতম প্রধান ভাষা হিসাবে স্বীকৃতির দাবীতে সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দীন আহমদ চৌধুরী জাতিসংঘের লন্ডনস্থ কার্যালয়ে একটি আবেদনপত্র দাখিল করেছেন। অনুরূপ আবেদনপত্র তিনি জাতিসংঘের সদর দপ্তর ও বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের কার্যালয়ে প্রেরণ করেছেন।
গত বুধবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই আবেদন পত্রের বিষয়ে উল্লেখ করেন।
আবেদনপত্রে বলা হয়, বাংলাদেশের প্রায় ১ কোটি মানুষ সিলটি ভাষায় কথা বলে। ভারত ও বিশ্বের অন্যান্য দেশে আরো বেশী মানুষ এই সিলটি ভাষায় কথা বলে। এই ভাষার অক্ষর হল সিলটি নাগরি লিপি। এই সিলটি ভাষা ও সিলটি নাগরি লিপি বাংলাদেশ সরকারের স্বীকৃতি না থাকার কারণে বিলুপ্তির পথে।
সিলটি পাঞ্চায়িত ইতিপূর্বেও এই ভাষাকে রাষ্ট্রের ২য় ভাষা হিসেবে স্বীকৃতি দানের লক্ষে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। সিলটি পাঞ্চায়িতের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দীন আহমদ চৌধুরী আবেদনপত্রে আরো বলেন, এই ভাষাটি অতি প্রাচীন। সুন্দর এই ভাষাকে সংরক্ষণ এবং বাংলাদেশের অন্যতম প্রধান ভাষা হিসাবে স্বীকৃতি প্রদানের জন্য আমি বাংলাদেশের সদাশয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন