editor
প্রকাশিত: 6:13 PM, September 6, 2023
বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী মা-রা গেছেন। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় ঢাকার ইবনেসিনা হাসপাতালে তিনি মৃ ত্যু বরণ করেন।
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আজ বিকেলে এক বিজ্ঞপ্তিতে তাঁর মৃ ত্যু র বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এবাদুর রহমান চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য বর্ষীয়ান রাজনীতিবীদ ছিলেন। বড়লেখা জুড়ি মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ,বাংলাদেশ সরকারের সাবেক ত্রান ও দুর্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৮৮ সালে প্রথমার চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এবাদুর রহমান চৌধুরী’র জীবন-
সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী বাংলাদেশের একজন খ্যাতিমান আইনজীবি ও রাজনীতিবিদ ছিলেন। তিনি একাধারে সংসদ সদস্য, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ছিলেন।
সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী জন্মগ্রহণ করেন মৌলভীবাজারে। সক্রিয় রাজনীতি শুরু করেন ঊনসত্তরের গণঅভ্যুত্থান থেকে। ১৯৮৮ সালে প্রথমার চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
চারদলীয় জোট সরকারের আমলে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তাঁর রাজনৈতিক জীবনে ভাটা পড়তে শুরু করে ১৯৯৬ সালের সপ্তম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শাহাব উদ্দিনের কাছে পরাজিত হবার মধ্য দিয়ে। পারিবারিক জীবনে ব্যক্তি এবাদুর রহমান চৌধুরী চার কন্যার জনক।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন