editor
প্রকাশিত: 3:32 PM, September 7, 2023
কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাটে শিক্ষক ছেলে ও শিক্ষিকা পুত্রবধূর হাতে নির্যাতিত ৯০ বছর বয়সী এক মা। বার বার পুলিশি হস্তক্ষেপের পরও থামছে না তাদের নির্যাতন-নিপীড়ন। অবশেষে ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ঐ মা।
অভিযোগে প্রকাশ, কানাইঘাট থানার নন্দিরাই গ্রামের মৃত আব্দুর রহমানের বিধবা স্ত্রী নুরুন নাহারের বর্তমান বয়স ৯০। ছেলে নুরুজ্জামান (৫০) কানাইঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ছেলের বউ সাবিনা ইয়াসমিন (৪০) কানাইঘাট সরকার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। মা নিজেই ছেলে ও ছেলের স্ত্রীকে বাড়িতে আলাদা ঘর তৈরি করে সুযোগ দিয়েছেন এবং তিনি পৃথক একটি ঘরে বাস করে থাকেন। ছেলে মায়ের কোন ভরন-পোষণ করে না। উল্টো ছেলে ও ছেলের বউ মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে চলেছেন। এমনকি মায়ের ঘরের পয়নিষ্কাসনের রাস্তাও বন্ধ করে দেন তারা।
গত ২ সেপ্টেম্বর মা নুরুন নাহার পয়নিষ্কাসনের রাস্তা খুলে দেয়ার কথা বললে ছেলে নুরুজ্জামান ও পুত্রবধূ সাবিনা ইয়াসমিন দেশীয় লাঠি-সোটা নিয়ে মায়ের ঘরে প্রবেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং তারা তাকে মেরে ফেলতে উদ্দ্যত হন। বাড়ি ও আশপাশের লোকজনের হস্তক্ষেপে মা প্রাণে রক্ষা পান।
এ ঘটনায় মা নুরুন নাহার ছেলে নুরুজ্জামান ও পুত্রবধূ সাবিনা ইয়াসমিনকে বিবাদী করে কানাইঘাট থানায় একখানা এজাহার দাখিল করেছেন। এজাহার পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তদন্ত কর্মকর্তা কানাইঘাট থানার এস.আই পীযুষ কান্তি অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, মা-ছেলের বিষয়টি আপোষে মিমাংসা করার চেষ্টা করা হচ্ছে। মিমাংসা না হলে পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়